গোয়াইনঘাটে প্রতিপক্ষের হা ম লা য় নির্মানাধীন ঘর ভা ঙ চু র, থানায় অ ভি যো গ
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে প্রতিপক্ষের হা ম লা য় নির্মানাধীন ঘর ভা ঙ চু র, থানায় অ ভি যো গ

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৮/০৯/২০২৫ ০৮:৩৩:৪৮ অপরাহ্ন

গোয়াইনঘাটে প্রতিপক্ষের হা ম লা য় নির্মানাধীন ঘর ভা ঙ চু র,  থানায় অ ভি যো গ

ছবি: নিজস্ব


সিলেটের গোয়াইনঘাটের সদর ইউনিয়নে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নির্মাণাধীন ঘর,বসতঘরের আসবাবপত্র ভাংচুর নগদ টাকা স্বর্ণালংকার লুটপাটের অভিযোগ উঠেছে। এই ঘটনায় গোয়াইন গ্রামের ভুক্তভোগী পরিবারের দুলাল আহমদের স্ত্রী উমামা বেগম বাদী হয়ে ১১ জনকে আসামি করে গোয়াইনঘাট থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়,গত ( ৬ সেপ্টেম্বর) শনিবার বেলা আড়াইটায় গোয়াইন গ্রামের আব্দুল মনাফের ছেলেগণ যথাক্রমে গিয়াস উদ্দিন রিয়াজ উদ্দিন সবুজ আহমদসহ তাদের বাড়ির মহিলাগণ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালিয়ে নির্মাণাধীন ঘর ভাংচুর করে,তাদের হামলায় ঘরের মিস্ত্রিসহ ছয় জন আহত হন। আব্দুল্লাহ নামে এক ব্যক্তির দুই হাত ভেঙে  গুরুতর আহত হয়ে ওসমানী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন আছেন।আহত ৫ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। অভিযোগে তারা আরও জানান,বসত ঘরে হামলা করে আসবাবপত্র ভাঙচুর নগদ টাকা  ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় বিবাদীরা। আরো জানা যায় বিবাদিদের সঙ্গে তাদের  কবরস্থানের জমি নিয়ে বিরোধ চলছিল। যা হাইকোর্টে মামলা প্রক্রিয়াধীন এবং একটি মামলার রায় বাদি পক্ষ পেয়েছে।

এ বিষয়ে বিবাদী পক্ষের গিয়াস উদ্দিনের মোবাইলে বার বার কল দিলে কল কেটে দেওয়ায় অভিযুক্তদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রুবেল দাস বলেন,অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্ত করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা