মেধাবী শিক্ষার্থীর পাশে কানাইঘাটের ইউএনও
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন

মেধাবী শিক্ষার্থীর পাশে কানাইঘাটের ইউএনও

আব্দুন নূর, কানাইঘাট প্রতিনিধি

প্রকাশিত: ০৮/০৯/২০২৫ ১১:৫০:১৭ অপরাহ্ন

মেধাবী শিক্ষার্থীর পাশে কানাইঘাটের ইউএনও

ছবি: নিজস্ব


অর্থের অভাবে লেখাপড়া ছেড়ে দেয়া এক মেধাবী শিক্ষার্থীকে প্রশাসনের খরছে কানাইঘাট সরকারি কলেজের একাদশ শ্রেণিতে ভর্তি করে দিয়েছেন কানাইঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার।

জানা যায়, কানাইঘাট পাবলিক হাই স্কুল থেকে বিজ্ঞান বিভাগে এবারের এসএসসি পরীক্ষায় পৌরসভার রায়গড় গ্রামের মাসুমা বেগমের ছেলে আফজল হোসেন তুহিন কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়। ছোটবেলা তুহিনের পিতা তার মাকে ছেড়ে চলে গেলে তুহিন মামার বাড়িতে থেকে মায়ের অনুপ্রেরনায় এবারের এসএসসি পরীক্ষায় দরিদ্রতার সাথে সংগ্রাম করে উত্তীর্ণ হলেও অর্থের অভাবে কলেজে ভর্তি হতে পারেনি। সে লেখাপড়া ছেড়ে দিনমজুরের কাজ বেঁছে নেয়।

এমন সংবাদ পেয়ে সোমবার (৮ সেপ্টেম্নর) উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার মেধাবী শিক্ষার্থী ও তার মাকে কার্যালয়ে ডেকে আনেন।

এ সময় আফজল হোসেন তুহিনকে লেখাপড়া চালিয়ে যাওয়ার পরামর্শ দেন নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার। তার কলেজে ভর্তির খরচ সহ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারের সব ধরনের সুযোগ-সুবিধার আশ্বাস দেন। নির্বাহী কর্মকর্তার অনুপ্রেরণা ও সহযোগিতা পেয়ে মাসুমা বেগম তার ছেলে তুহিনকে উচ্চ শিক্ষার গ্রহণের জন্য কলেজে ভর্তি করাতে রাজি হলে তুহিনকে কানাইঘাট সরকারি কলেজের একাদশ শ্রেণীর অধ্যয়নের খরছ, ভর্তি ফি এবং তার পাঠ্য বই কিনে দেন নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার।

ছেলেকে কলেজে ভর্তি করে দেয়ায় আবেগাপ্লুত হয়ে মা মাসুমা বেগম নির্বাহী কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা জানান।

এ ব্যাপারে নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তারের সাথে কথা হলে তিনি জানান, এসএসসি পরীক্ষা শুরুর পূর্বে শিক্ষার্থী তুহিন তার মা মাসুমা বেগমকে নিয়ে আমার কার্যালয়ে আসে তার জন্মনিন্ধন সংশোধন করার জন্য। ঐ শিক্ষার্থীর সাথে কথা বলে জানতে পারি, দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় এবং পিতা খোঁজ-খবর না রাখায় সে নিজের পড়ালেখা চালিয়ে যেতে পারছে না। তখন আমি তাকে ভালোভাবে এসএসসি পরীক্ষা দেয়ার জন্য বলি। পরবর্তীতে সে এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করলেও অর্থের অভাবে কলেজে ভর্তি হতে পারবে না বলে জানালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমি তাকে কলেজে ভর্তির ব্যবস্থা করে দিয়েছি।

শিক্ষার্থী তুহিন যাতে করে ভালোভাবে লেখাপড়া করে উচ্চ শিক্ষা গ্রহণ করে তার পরিবারকে সহযোগিতা করতে পারে এজন্য উপজেলা প্রশাসন তার পাশে থাকবে বলে তিনি জানান।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা