বিশ্বনাথে বিদ্যুৎ ভোগান্তিতে অতিষ্ঠ জনজীবন
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন

বিশ্বনাথে বিদ্যুৎ ভোগান্তিতে অতিষ্ঠ জনজীবন

মোঃ সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ০৯/০৯/২০২৫ ০৫:০৪:৪১ অপরাহ্ন

বিশ্বনাথে বিদ্যুৎ ভোগান্তিতে অতিষ্ঠ জনজীবন

ছবি:নিজস্ব


কারণ ছাড়াই বিদ্যুৎ থাকছে না ঘন্টার পর ঘন্টা। বিশ্বনাথ উপজেলা জুড়ে বিদ্যুতের ভেলকিবাজি কান্ড চলছে। ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন। কোনো নোটিশ ছাড়া কারণ-অকারণে বিদ্যুৎ না থাকায় জনমনে বেড়েছে উদ্বেগ উৎকন্ঠা ও ক্ষোভ। 

বিদ্যুতের লোডশেডিং কিংবা যান্ত্রিক ত্রুটি হলে তা গ্রাহকদের অবগত না করার অভিযোগ করছেন ব্যবহারকারীরা। প্রতিদিন গড়ে ৭ থেকে ৮ ঘন্টা বিদ্যুৎ থাকে। বাকী সময় না থাকায় বাসাবাড়ির ফ্রিজে রাখা নিত্যপ্রয়োজনীয় খাবার নষ্টের পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠান, অফিস আদালতের কাজকর্মে স্থবিরতা বিরাজ করছে। এর সমাধানের উপায় চান উপজেলা বাসী।

আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত থেকে উপজেলার ৭০ শতাংশ এলাকায় বিদ্যুৎ সঞ্চালন বন্ধ রয়েছে। 

বিশ্বনাথ পৌর শহর ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের একাধিক বাসিন্দাদের অভিযোগ পল্লী বিদ্যুতের বিশ্বনাথ জোনাল অফিসের কর্মকর্তাদের খামখেয়ালি আচরণ ত্যাগ করে তারা যেন দায়িত্বশী হন। পৌর শহরে বাসিন্দা আলমাস আলী, লিয়াকত হোসেন ও নিজাম উদ্দিন জানান, বিদ্যুতের ভোগান্তি না কমলে আমরা আন্দোলনের ডাক দিতে বাধ্য হব।

উপজেলা জুড়ে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ না থাকার কারণ কি জানতে চাইলে বিশ্বনাথ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের এজিএম জিয়াউর রহমান জানান, পল্লী বিদ্যুৎ সংক্রান্ত দেশব্যাপী কর্মকর্তা কর্মচারীদের আন্দোলন চলমান থাকায় দেখভাল করার দায়িত্বে থাকা লোকজন ছুটিতে আছেন। এজন্য এই সমস্যা তৈরি হয়েছে।পরিস্থিতি স্বাভাবিক হলে সমস্যা সমাধান হবে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা