বিশ্বনাথে দোকান উচ্ছেদ করে জরিমানা আদায়
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন

বিশ্বনাথে দোকান উচ্ছেদ করে জরিমানা আদায়

মোঃ সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ০৯/০৯/২০২৫ ০৮:৪২:২৪ অপরাহ্ন

বিশ্বনাথে দোকান উচ্ছেদ করে জরিমানা আদায়

ছবি: নিজস্ব


সিলেটের বিশ্বনাথ  পৌর শহরের নতুন বাজারে ৮টি ফলের দোকান উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। এসময় ৫২ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায়। 

যানজট নিরসনে বাসিয়া ব্রিজের মুখে অবৈধভাবে ব্যবসা করা দুটি দোকানকে একাধিকবার সরে যেতে নোটিশ প্রদান করা হয়। কিন্তু তারা কোন কর্ণপাত না করায় উচ্ছেদ করে দোকান মালিক আব্দুল আহাদকে ১০ হাজার ও আব্দুল আলিমকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যান্যদের মধ্যে ৬ হাজার টাকা নিজাম উদ্দিনকে, ৪ হাজার ইসলাম উদ্দিনকে, আতিক মিয়াকে ৬ হাজার, জাকির হোসেনকে ৫ হাজার, ফিরোজ মিয়াকে ৬ হাজার ও এমরান হোসেনকে ৫ হাজার টাকাসহ মোট ৫২ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।

বিশ্বনাথ থানা পুলিশের সহায়তার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায় ও উপজেলা ভুমি কর্মকর্তা মো: লুৎফুর রহমান।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা