ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যস্ত নগরবাসী
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যস্ত নগরবাসী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৯/২০২৫ ০৩:৫৬:৫৪ অপরাহ্ন

ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যস্ত নগরবাসী

সংগৃহিত


ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যস্ত নগরবাসী। ২৪ ঘন্টার মাঝে অধিকাংশ সময়ই বিদ্যুৎ থাকে না। 

প্রায় ১ ঘন্টা পরপর বিদ্যুতের লোডশেডিংয়ে জনজীবনে দেখা দিয়েছে অস্থিরতা। বিদ্যুতের কারণে ব্যহত হচ্ছে গণমাধ্যমসহ অনেক শিল্প কারখানার কার্যক্রম। ঘনঘন এই লোডশেডিংয়ে দিশেহারা গ্রাহকরা।

কোনো নির্ধারিত সময় নেই, বিদ্যুৎ কর্তৃপক্ষের যখন মর্জি তখনই লোডশেডিং হয়।

এক গ্রাহকের অভিযোগ করেন মঙ্গলবার বেলা ২টায় বিদ্যুৎ ছিল না শিবগঞ্জে। পরে বিকাল ৪টার দিকে বিদ্যুৎ পূণরায় চলে যায়। আসার আর খবর নেই৷

একদিকে লোডশেডিংয়ের এই দীর্ঘ সময়ে বাসাবাড়িতে অবস্থানরত শিশু ও বৃদ্ধ ও অসুস্থদের অবস্থা নাজেহাল অন্যদিকে দিকে তীব্র তাপদাহের ফলে জনজীবনে চরম অস্থিরতা।

গ্রাহকের চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না জাতীয় গ্রিড থেকে। যেখানে সিলেট নগরীতে বিদ্যুতের চাহিদা ৪০ মেগাওয়াটেরও বেশি। সেখামে জাতীয় গ্রিড থেকে সরবরাহ মিলছে মাত্র ২৫ দশমিক ৩০ মেগাওয়াট।

আর এই সাড়ে ২৫ মেগাওয়াটের মধ্যে এর আম্বরখানা সাবস্টেশনে দেওয়া হয়েছে ১৩ মেগাওয়াট, শেখঘাটে ৯ মেগাওয়াট এবং লাক্কাতুরায় মাত্র ৩ দশমিক ৩ মেগাওয়াট বিদ্যুৎ।

জানা যায়, বেশ কয়েকটি বড় বিদ্যুৎকেন্দ্র যান্ত্রিক ত্রুটিজনিত কারণেসারাদেশে আগামী দুই থেকে তিনদিন লোডশেডিং হতে পারে। 

মঙ্গলবার রাতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে নগরীর অধিকাংশ এলাকা বিদ্যুৎবিহীন ছিল।

পিডিবির সিলেট কার্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে সিলেট নগরের বিদ্যুতের চাহিদা ৪০ মেগাওয়াটেরও বেশি। কিন্তু জাতীয় গ্রিড থেকে সরবরাহ মিলছে মাত্র ২৫ দশমিক ৩০ মেগাওয়াট। এর মধ্যে আম্বরখানা সাবস্টেশনে দেওয়া হয়েছে ১৩ মেগাওয়াট, শেখঘাটে ৯ মেগাওয়াট এবং লাক্কাতুরায় মাত্র ৩ দশমিক ৩ মেগাওয়াট বিদ্যুৎ।

সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামস-ই আরেফিন বলেন, “জাতীয় গ্রিড থেকে সরবরাহ কম থাকায় নগরবাসীর চাহিদা অনুযায়ী বিদ্যুৎ দেওয়া সম্ভব হচ্ছে না। এটি কতদিন থাকবে তা নির্দিষ্টভাবে বলা যাচ্ছে না। তবে জাতীয় গ্রিডে পর্যাপ্ত সরবরাহ পাওয়া গেলে পরিস্থিতি স্বাভাবিক হবে।”

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা