ওসমানী হাসপাতালে দু দ কে র অভি*যান, ধরা পড়লো যেসব অনিয়ম
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

ওসমানী হাসপাতালে দু দ কে র অভি*যান, ধরা পড়লো যেসব অনিয়ম

মুহাজিরুল ইসলাম রাহাত, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০/০৯/২০২৫ ০৪:২৮:২৫ অপরাহ্ন

ওসমানী হাসপাতালে দু দ কে র অভি*যান, ধরা পড়লো যেসব অনিয়ম

ছবি:নিজস্ব


সিলেটের কোটি মানুষের চিকিৎসাসেবা আশ্রয়স্থল এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার দুপুর সাড়র ১২টা থেকে এ অভিযান শুরু হয়, যা চলে দুপুর দুইটা পর্যন্ত।

অভিযানে নেতৃত্ব দেন দুদক সিলেট সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক জুয়েল মজুমদার। 

এসময় তাঁরা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, প্যাথলজি বিভাগ, রোগীদের জন্য বরাদ্দ খাবার ও ওয়াশরুম ঘুরে দেখেন। পাশাপাশি, বিভিন্ন দাফতরিক নথিপত্রও খতিয়ে দেখেন।

অভিযান শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন দুদক সিলেট সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক জুয়েল মজুমদার। তিনি জানান, প্রাথমিক তদন্তে বেশ কিছু অনিয়ম ধরা পড়েছে। 

এর মধ্যে রয়েছে- হাসপাতালজুড়ে অপরিচ্ছন্নতা, আউটসোর্সিংয়ে অনিয়ম, ২৬২ জন কর্মচারীর বেতন আটকে রাখা, রোগীদের নির্ধারিত খাবার মেনুর চেয়ে কম দেওয়া, হাসপাতালের ওষুধ বাইরে বিক্রি করা, রোগীদের প্রয়োজনীয় ওষুধ না দেওয়া। এ ছাড়া অ্যাম্বুলেন্সে অতিরিক্ত জ্বালানি খরচ দেখিয়ে মাসে বাড়তি ১ হাজার ৮০০ টাকা হাতিয়ে নেওয়ার সত্যতা পাওয়া গেছে।

তিনি জানান, অভিযানে পাওয়া এসব অভিযোগের রেকর্ড সংগ্রহ করা হয়েছে। যাচাই–বাছাই শেষে প্রয়োজনীয় সুপারিশ করা হবে।

দুদকের এই কর্মকর্তা জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সেবার মান নিয়ে নানা অভিযোগ আসছে। রোগীদের অভিযোগের ভিত্তিতে এবং স্বাস্থ্যসেবায় স্বচ্ছতা নিশ্চিত করতে আজ অভিযান চালানো হয়েছে। তাদের এমন অভিযান নিয়মিত চলবে বলেও জানান এই দুদক কর্মকর্তা।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা