জৈন্তাপুরে ৩৪ বোতল বিদেশি ম*দসহ আ*টক ১
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

জৈন্তাপুরে ৩৪ বোতল বিদেশি ম*দসহ আ*টক ১

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১১/০৯/২০২৫ ০২:০৫:১০ অপরাহ্ন

জৈন্তাপুরে ৩৪ বোতল বিদেশি ম*দসহ আ*টক ১


সিলেটের জৈন্তাপুর উপজেলায় অভিযান চালিয়ে ৩৪ বোতল বিদেশি মদসহ একজনকে আটক করেছে পুলিশ। আটক হওয়া ব্যক্তির নাম মনির আহমেদ (২৮)। তিনি উপজেলার দরবস্ত এলাকার মৃত আমান উল্লাহর পুত্র। 

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট-তামাবিল মহাসড়কের মাহুতহাঁটি নামক এলাকায় অভিযানে নামে পুলিশ। রাত সোয়া ৯টার দিকে জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক ওবায়দুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স চেকপোস্ট বসিয়ে একটি সাদা রঙের পিকআপে তল্লাশি চালিয়ে ৩৪ বোতল বিদেশি মদসহ মনিরকে আটক করে।

পুলিশ জানায়, জব্দকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা। 

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ওসি আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি জানান, ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। আটক আসামিকে বৃহস্পতিবার সকালে পুলিশ পাহারায় আদালতে প্রেরণ করা হয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা