নিরাপদ সিলেট গঠন শুধু পুলিশের দায়িত্ব নয়, এটি আমাদের যৌথ স্বপ্ন
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

নিরাপদ সিলেট গঠন শুধু পুলিশের দায়িত্ব নয়, এটি আমাদের যৌথ স্বপ্ন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৯/২০২৫ ০৫:৪০:৫৯ অপরাহ্ন

নিরাপদ সিলেট গঠন শুধু পুলিশের দায়িত্ব নয়, এটি আমাদের যৌথ স্বপ্ন

ছবি : সংগৃহীত


সিলেট মেট্রোপলিটন পুলিশের নবাগত পুলিশ কমিশনার (পিপিএম) আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, ‘সিলেটবাসী, আপনাদের নিরাপত্তার জন্য মাঠে পুলিশ কাজ করে। নিরাপদ সিলেট গঠন শুধু পুলিশের একার দায়িত্ব নয়, এটি আমাদের যৌথ স্বপ্ন। এই শহর কেবল ইট-পাথরের সমাহার নয়—এটি আমাদের পরিবার ও ভবিষ্যৎ। পুলিশের একার চেষ্টায় এইসব সম্ভব নয়। আপনার অংশীদারিত্বই গড়ে তুলবে একটি নিরাপদ, স্মার্ট ও আধুনিক সিলেট। পুলিশ কমিশনার হিসেবে আমার স্বপ্ন একটি নিরাপদ, স্মার্ট ও আধুনিক সিলেট গড়ে তোলা—যেখানে সবাই আস্থার সাথে চলাফেরা করবে, সন্তানরা হাসিমুখে স্কুলে যাবে, নারী-পুরুষ সমানভাবে নিরাপদ থাকবে। আপনারা আছেন বলেই আমাদের কাজের স্বার্থকতা।’

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে পুলিশ কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সিলেটে কর্মরত সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই তথ্য জানান।

নবাগত পুলিশ কমিশনার আরও বলেন, ‘সময়ের সাথে অপরাধের ধরণ বদলেছে। তাই আমরা চালু করতে যাচ্ছি GenieA—একটি অ্যাপ, যা নাগরিক ও পুলিশের আস্থার সেতুবন্ধন হিসেবে কাজ করবে। এক ক্লিকেই পুলিশের সাহায্য, সহজ রিপোর্টিং, প্রবাসী ও পরিবারের নিরাপত্তা, নারী ও শিশুদের জন্য বিশেষ হেল্প ডেস্কসহ সবই ‘GenieA’ অ্যাপের মাধ্যমে পাওয়া যাবে। লোকেশন শেয়ার, নোটিফিকেশন, অভিযোগ ট্র্যাকিং সুবিধা থাকবে। ভবিষ্যতে এতে থাকবে শিশু অপহরণ ও ঘরোয়া সহিংসতা প্রতিরোধে বিশেষ। ব্যবস্থা, ড্রোন নজরদারি, আইনি সহায়তা ও ব্লকচেইন ভিত্তিক সাক্ষ্য প্রমাণ সুরক্ষা।’

তিনি আরও বলেন, ‘একটি নিরাপদ, স্মার্ট ও আধুনিক সিলেট গড়ে তোলার লক্ষ্যে এই অ্যাপটি চালু করা হয়েছে। যেখানে সিলেটবাসী সবাই আস্থার সাথে চলাফেরা করবে। বাচ্চারা নির্ভয়ে হাসিমুখে স্কুলে যেতে পারবে। রাস্তাঘাটে নারী-পুরুষ সমানভাবে নিরাপদ থাকবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা