জৈন্তাপুরে দূর্গাপূজা উপলক্ষে আইন-শৃ ঙ্খ লা বিষয়ক আলোচনা সভা
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

জৈন্তাপুরে দূর্গাপূজা উপলক্ষে আইন-শৃ ঙ্খ লা বিষয়ক আলোচনা সভা

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১১/০৯/২০২৫ ০৬:৪৪:২৯ অপরাহ্ন

জৈন্তাপুরে দূর্গাপূজা উপলক্ষে আইন-শৃ ঙ্খ লা বিষয়ক আলোচনা সভা

ছবি: নিজস্ব


সিলেটের জৈন্তাপুর উপজেলায় জৈন্তাপুর মডেল  থানার অফিসার ইনচার্জ  আবুল বাশার মোহাম্মদ  বদরুজ্জামান-এর উদ্যোগে আজ বিকাল ৩টা ৪০ মিনিটে জৈন্তাপুর মডেল থানা কম্পাউন্ডে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক এক আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।

সভায় জৈন্তাপুর  থানাধীন ১৯টি পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ প্রায় ৩৫-৪০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সভায় আসন্ন দুর্গাপূজা যাতে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদভাবে সম্পন্ন হয়—এ লক্ষ্যে বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থা, তথ্য আদান-প্রদান ও সহযোগিতামূলক আচরণ নিয়ে আলোচনা করা হয়। সভাটি বিকাল ৪টা ৪৫ মিনিটে শান্তিপূর্ণভাবে শেষ হয়।  এ সময়  জৈন্তাপুর থানা কর্তৃপক্ষ পূজা উদযাপন কমিটিগুলোর সহযোগিতা কামনা করেন এবং পূজা চলাকালে যে কোনো প্রয়োজনে পুলিশকে অবহিত করার আহ্বান জানান।

এ সময় সভায় আরো উপস্থিত ছিলেন হরিপুর গ্যাসফিল্ড সেনাক্যাম্প ২৭ বীর ইউনিটের লেফটেন্যান্ট মাহমুদুর রহমান, জৈন্তাপুর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত)  মোহাম্মদ উসমান গনি, সর্বজনীন পূজা উদযাপন পরিষদ জৈন্তাপুর শাখার সভাপতি শ্রী নিবারক চন্দ্র দাস, সাধারণ সম্পাদক দুলাল দেব সহ অন্যান্যরা।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা