সিলেট জেলা দক্ষিণ যুব জমিয়তের প্রশিক্ষণ কর্মশালা
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

সিলেট জেলা দক্ষিণ যুব জমিয়তের প্রশিক্ষণ কর্মশালা

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ১১/০৯/২০২৫ ১১:২৭:৫৪ অপরাহ্ন

সিলেট জেলা দক্ষিণ যুব জমিয়তের প্রশিক্ষণ কর্মশালা

ছবি : সংগৃহীত


সিলেট জেলা দক্ষিণ যুব জমিয়তের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর ২০২৫) বন্দরবাজারস্থ জমিয়ত কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা দক্ষিণ যুব জমিয়তের সভাপতি হাফিজ মাওলানা আব্দুল্লাহ আল মামুন খান এবং পরিচালনা করেন জেলা সেক্রেটারি হাফিজ মুহাম্মদ মনছুর।

কর্মশালার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাফিজ মাওলানা আব্দুল্লাহ আল মামুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা দক্ষিণ জমিয়তের সভাপতি শায়খুল হাদিস মাওলানা মুফতি মুজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা দক্ষিণ জমিয়তের সেক্রেটারি মাওলানা মুশতাক আহমেদ চৌধুরী, কেন্দ্রীয় যুব জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মাওলানা কবির আহমদ এবং সমাজসেবা বিষয়ক সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম।

কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে দিকনির্দেশনা প্রদান করেন কেন্দ্রীয় যুব জমিয়তের সভাপতি মাওলানা তাফহিমুল হক। এছাড়াও প্রশিক্ষণ প্রদান করেন কেন্দ্রীয় যুব জমিয়তের সহ-সাধারণ সম্পাদক মাওলানা জফির উদ্দিন ও সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা কালিম মাহফুজ। কর্মশালায় সিলেট জেলা দক্ষিণ যুব জমিয়তের আওতাধীন প্রত্যেক উপজেলা ও ইউনিয়নের দায়িত্বশীল নেতৃবৃন্দ প্রশিক্ষণার্থী হিসেবে উপস্থিত ছিলেন।

পরিশেষে কেন্দ্রীয় নেতা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী রহ.-এর রুহের মাগফিরাত কামনা করে মুনাজাত পরিচালনা করেন জেলা দক্ষিণ জমিয়তের সভাপতি মাওলানা মুফতি মুজিবুর রহমান। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা