পিআর পদ্ধতি নিশ্চিত করেই নির্বাচন দিতে হবে: ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

পিআর পদ্ধতি নিশ্চিত করেই নির্বাচন দিতে হবে: ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ১১/০৯/২০২৫ ১১:৪৪:০০ অপরাহ্ন

পিআর পদ্ধতি নিশ্চিত করেই নির্বাচন দিতে হবে: ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ

ছবি: নিজস্ব


ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি ডা: রিয়াজুল ইসলাম রিয়াজ বলেছেন, পিআর পদ্ধতি নিশ্চিত করেই আগামী জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। তিনি বলেন, পিআর পদ্ধতি বা আনুপাতিক নির্বাচনী ব্যবস্থা দেশের জনগণের মতামতের শাসনব্যবস্থাকে শক্তিশালী করবে এবং ভোটারদের মতামতের প্রতিফলিন থাকবে। পিআর পদ্ধতি হচ্ছে নির্বাচনী ব্যবস্থার এমন একটি পদ্ধতি যেখানে আসন বন্টন হয় প্রতিটি রাজনৈতিক দলের প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে, এই পদ্ধতিতে একটি নির্বাচনে প্রতিটি ভোট সমানভাবে প্রতিনিধিত্ব থাকে। পিআর পদ্ধতিতে দেশের কারো ভোট নষ্ট হবে না। বিদ্যমান পদ্ধতিতে সামান্য ভোটের ব্যবধানেই যে কেউ বিরাট সংখ্যাগরিষ্ঠ হয়ে যায়। অল্পতেই কোন দলের বিপর্যস্ত হয় আবার কোন দল সীমাহীন ক্ষমতা পেয়ে যায়। পিআর পদ্ধতিতে তা হবে না, প্রচলিত নির্বাচন ব্যবস্থায় দ্বন্দ্ব, হানাহানি, মারামারি, ভোট জ্বালিয়াতির প্রবনতা বেশি হয় সহিংসতার থাকে ব্যাপক। পিআর পদ্ধতিতে এই সম্ভাবনা কম। পিআর পদ্ধতি ব্যবস্থায় তুলনামূলক যোগ্য ও মেধাবীরা রাষ্ট্র পরিচালনা করবে।

পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের আয়োজন, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার ও খুনীদের দৃশ্যমান বিচারের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর শাখার উদ্যোগে বৃস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে নগরীর কোর্ট পয়েন্টে গণসমাবেশ সফলে নগরীর বিভিন্ন সড়কে জনসাধারণের কাছে লিফলেট বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সেক্রেটারী আলহাজ্ব হাফিজ মাওলানা ইমাদ উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা রুহুল আমিন, বাংলাদেশ মুজাহিদ কমিটি সিলেট জেলার সাধারণ সম্পাদক মুহাম্মাদ রফিক আহমদ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সভাপতি মাওলানা মুহাম্মাদ  বদরুল হক, মহানগর সভাপতি মুহাম্মাদ জাকির হোসাইন, সহ-সভাপতি মুহাম্মাদ আবুল হোসেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সভপতি মুহাম্মাদ আলবাবুল হক চৌধুরী, মহানগর যুব আন্দোলন বিজ্ঞান প্রযুক্তি সম্পাদক মুহাম্মাদ শাহিদুল ইসলাম, জেলা বিজ্ঞান প্রযুক্তি সম্পাদক মুহাম্মাদ ফয়সল আহমদ, ইসলামী আন্দোলন কোতয়ালি থানা শাখার সভাপতি মাওলানা জহিরুল ইসলাম, সহ-সভাপতি আনোয়ার হোসেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জালালাবাদ থানা শাখার আহবায়ক মুহাম্মাদ সোহেল আলী প্রমুখ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা