সিলেটে বি জি বি র অ ভি যা নে ৩ কোটি ২৬ লাখ টাকার মালামাল জ ব্দ
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন

সিলেটে বি জি বি র অ ভি যা নে ৩ কোটি ২৬ লাখ টাকার মালামাল জ ব্দ

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১২/০৯/২০২৫ ০৪:২৮:০৩ অপরাহ্ন

সিলেটে বি জি বি র অ ভি যা নে ৩ কোটি ২৬ লাখ টাকার মালামাল জ ব্দ

ছবি:নিজস্ব


সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী মালামালসহ স্থানীয়ভাবে পাচারকৃত পণ্য জব্দ করা হয়েছে।

আটককৃত মালামালের আনুমানিক মূল্য ধরা হয়েছে ৩ কোটি ২৬ লাখ ৭৭ হাজার ৬৬৫ টাকা।৪৮ বিজিবি সূত্রে জানা গেছে, গত ১১ ও ১২ সেপ্টেম্বর ২০২৫ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।


এ সময় জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকায়  ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে একটি অভিযান সহ  তামাবিল, পান্থুমাই, সংগ্রাম বাংলাবাজার এবং মিনাটিলা বিওপি কর্তৃক পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ক্লপ জি ক্রিম, হোয়াইটটোন ক্রিম, স্কিন ব্রাইট ক্রিম, মাই ফেয়ার ক্রিম, স্কিন সাইন ক্রিম, মোস্তাক ফেসওয়াস, নাসির উদ্দিন বিড়ি, কিটক্যাট, জিরা, বিস্কুট, ফুচকা, চিনি এবং একটি ট্রাক জব্দ করা হয়। এছাড়া বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ এবং অবৈধ বালু পরিবহনে ব্যবহৃত বালুভর্তি একটি ডাম্পারও আটক করা হয়।এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ নাজমুল হক  জানান, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনায় সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, আটককৃত মালামালের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা