বিমানবন্দরে পাথরবোঝাই ট্রাকে মিলল মা দ কে র চালান
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন

বিমানবন্দরে পাথরবোঝাই ট্রাকে মিলল মা দ কে র চালান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/০৯/২০২৫ ০৫:৩২:১৭ অপরাহ্ন

বিমানবন্দরে পাথরবোঝাই ট্রাকে মিলল মা দ কে র চালান

সংগৃহিত


সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানা এলাকায় ট্রাকে পাথর চাপা দিয়ে রাখা মাদকের চালানসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন, মেহেরপুর জেলা সদরের সুবিদপুর খানপাড়ার সানোয়ার খানের ছেলে শুভ খান (৩৩) ও সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর কালিবাড়ির কলিম উল্লাহর ছেলে জামিল আহম্মদ (২১)। ধৃত শুভ ট্রাক চালক ও জামিল হেলপার বলে নিশ্চিত করেছে পুলিশ।

বিষয়টি শুক্রবার বিকেল ৩টার দিকে নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এডিসি মিডিয়া মোহাম্মদ সাইফুল ইসলাম।

তিনি জানান, পাথরবোঝাই ট্রাকে করে কৌশলে ফেনসিডিলের চালান নিয়ে যাচ্ছিলেন চালক শুভ ও হেলপার জামিল। গোপনে তথ্য পেয়ে এয়ারপোর্ট থানাপুলিশ বড়শলা বাইপাস সড়কে চেকপোস্ট বসিয়ে ট্রাকটি আটক করে তল্লাশি চালায়। এসময় কৌশলে লুকিয়ে রাখা ১৯৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

আটকককৃতদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলে জানান এসএমপির মিডিয়া অফিসার সাইফুল।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা