বিশ্বনাথে বাউল সম্রাট শাহ আব্দুল করিমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন

বিশ্বনাথে বাউল সম্রাট শাহ আব্দুল করিমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ১২/০৯/২০২৫ ০৭:০২:৩৩ অপরাহ্ন

বিশ্বনাথে বাউল সম্রাট শাহ আব্দুল করিমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

ছবি:নিজস্ব


বাউল সম্রাট শাহ আব্দুল করিম। যিনি অসংখ্য কালজয়ী গানের স্রষ্টা ও সাধক। ভাটি বাংলার এ প্রাণপুরুষ বাউল গানের অনন্য এক কিংবদন্তি। আজ বাউলসঙ্গীতের এই পথিকৃতের ১৬তম মৃত্যুবার্ষিকী। ২০০৯ সালের আজকের এই দিনে অগণিত ভক্তকুলকে শোকের সাগরে ভাসিয়ে পৃথিবী থেকে বিদায় নেন বাউল সম্রাট শাহ আবদুল করিম।

তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে শাহ আব্দুল করিম পরিষদ বিশ্বনাথের উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১২ই সেপ্টেম্বর(শুক্রবার)বিকেলে পরিষদের সভাপতি প্রবাসী রানা খানের সভাপতিত্বে ও সহ সাংগঠনিক সম্পাদক আছমত আলী লিটনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শাহ আব্দুল করিম পরিষদের পৃষ্ঠাপোষক হাজী মো: আব্দুল হাই। 

বিশেষ অতিথির বক্তব্য  রাখেন,পরিষদের উপদেষ্টা হাজী সিতাব আলী ও পরিষদের সাধারণ সম্পাদক বাউল ভাসানী বারিক।

উপস্থিত ছিলেন,পরিষদের উপদেষ্টা গোবিন্দ মালাকার,আব্দুল হামিদ,সহ সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সহঅর্থ সম্পাদক রফিক মিয়া ও প্রমুখ। 

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন পরিষদের সহ সাংগঠনিক সম্পাদক ইউনুছ আলী ও মোনাজাত পরিচালনা করেন বিশ্বনাথ মাদানিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা মো: হিজবুল্লাহ।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা