কানাইঘাটে ২ ছাত্রদল নেতার চো'রাচা'লা'ন নিয়ে কলরেকর্ড ভাইরাল: দল থেকে অ ব্যা হ তি
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন

কানাইঘাটে ২ ছাত্রদল নেতার চো'রাচা'লা'ন নিয়ে কলরেকর্ড ভাইরাল: দল থেকে অ ব্যা হ তি

আব্দুন নূর, কানাইঘাট প্রতিনিধি

প্রকাশিত: ১২/০৯/২০২৫ ১০:০৭:৩৩ অপরাহ্ন

কানাইঘাটে ২ ছাত্রদল নেতার চো'রাচা'লা'ন নিয়ে কলরেকর্ড ভাইরাল: দল থেকে অ ব্যা হ তি

ছবি: নিজস্ব


দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডের সাথে জড়িত থাকার অপরাধে সিলেটের কানাইঘাট পৌর ছাত্রদলের সদস্য সচিব সোহেল আহমদকে অব্যাহতি ও পৌর ছাত্রদল নেতা সিয়াম আহমেদ ফাহিমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সিলেট জেলা জাতীয়বাদী ছাত্রদলের সহ দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন রাহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে পৌর ছাত্রদলের সদস্য সচিব সোহেল আহমদকে অব্যাহতি ও পৌর ছাত্রদল নেতা সিয়াম আহমেদ ফাহিমকে বহিষ্কার করা হয়। সিলেট জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমেদ জুবের ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমেদ জুবের মুঠোফোনে জানিয়েছেন, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার অপরাধে কানাইঘাট পৌর ছাত্রদলের সদস্য সচিব সোহেল আহমদকে অব্যাহিত ও পৌর ছাত্রদল নেতা সিয়াম আহমেদ ফাহিমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। কারো বিরুদ্ধে ছাত্রদলের গঠনতন্ত্র ও দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত হওয়ার অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ভাবে সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হবে।

জানা যায়, গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কানাইঘাট পৌর ছাত্রদলের সদস্য সচিব সোহেল আহমদ ও ছাত্রদল নেতা সিয়াম আহমেদ ফাহিমের মধ্যে ভারতীয় চোরাচালান নিয়ে কথোপকতনের ৫ মিনিটের একটি কল রেকর্ড ভাইরাল হয়। এতে করে কানাইঘাট উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের অনেক নেতাকর্মী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে ছাত্রদল নেতা সোহেল আহমদ ও সিয়াম আহমেদ ফাহিমের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার জন্য ছাত্রদলের জেলা নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানান। কল রেডর্কের অডিও জেলা ছাত্রদলের নেতৃবৃন্দের নজরে গেলে এ দুই ছাত্রদল নেতার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা