সিলেটে জু*য়া খেলার সময় আ*টক ৪
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন

সিলেটে জু*য়া খেলার সময় আ*টক ৪

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩/০৯/২০২৫ ০২:২২:৩৮ অপরাহ্ন

সিলেটে জু*য়া খেলার সময় আ*টক ৪


সিলেট মহানগরীর পাঠানটুলা এলাকায় অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে পাঠানটুলা পয়েন্ট সংলগ্ন শাহী ঈদগাহের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, আটককৃতরা সেখানে প্রকাশ্যে শিলং তীর জুয়া খেলছিলেন। তাদের কাছ থেকে নগদ ১ হাজার ১৩০ টাকা ও জুয়া খেলার তথ্য সম্বলিত কাগজ উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলেন- জালালাবাদ থানাধীন শ্রাবনী আবাসিক এলাকার মো. আবদুর রহিমের ছেলে আশরাফ মিয়া (১৯), গোয়াবাড়ীর মো. কালামের ছেলে কাউছার আহমেদ রনি (২৫), পাঠানটুলা আলামিন রোডের ফজল মিয়ার ছেলে এমদাদ (২২) ও সুবিদবাজার মিতালী গলির আকামত উল্লাহ’র ছেলে আমির আলী (৩৮)।

সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা