সিলেটে ১৮ লাখ টাকার অ*বৈধ পণ্য জ*ব্দ
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন

সিলেটে ১৮ লাখ টাকার অ*বৈধ পণ্য জ*ব্দ

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০৯/২০২৫ ০৩:০১:৪১ অপরাহ্ন

সিলেটে ১৮ লাখ টাকার অ*বৈধ পণ্য জ*ব্দ


সিলেটে বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) পৃথক অভিযানে প্রায় ১৮ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টায় কানাইঘাট উপজেলার মঙ্গলপুর এলাকায় লোভাছড়া বিওপি’র একটি বিশেষ টহলদল অভিযান চালায়। এ সময় সীমান্তের শূন্য রেখা থেকে প্রায় ৪০০ গজ ভেতরে মালিকবিহীন অবস্থায় ভারতীয় অফিসার্স চয়েজ ব্র্যান্ডের ৪২ বোতল মদ জব্দ করা হয়, যার আনুমানিক সিজারমূল্য ৬৩ হাজার টাকা।

এ ছাড়া শনিবার (১৩ সেপ্টেম্বর) জৈন্তাপুর, গুয়াবাড়ী ও সুরাইঘাট বিওপি’র যৌথ টহলদল জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৫টি গরু, ৭২ হাজার ২০০ পিস সুপারি, ৮ হাজার ১২০ প্যাকেট পাতার বিড়ি, ৬০০ কেজি ফুলের ঝাড়ু ও ২টি কাঠের নৌকা জব্দ করা হয়। এসব মালামালের সিজারমূল্য ধরা হয়েছে ১৭ লাখ ৬ হাজার টাকা।

দুই অভিযানে মোট জব্দকৃত মালামালের সিজারমূল্য দাঁড়িয়েছে প্রায় ১৭ লাখ ৬৯ হাজার টাকা।

জকিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জুবায়ের আনোয়ার, পিএসসি জানান, সীমান্ত সুরক্ষার অংশ হিসেবে বিজিবির এ ধরনের চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে। জব্দ করা মদ মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে এবং অন্যান্য মালামাল কাস্টমসে হস্তান্তরের কার্যক্রম চলছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা