বিশ্বনাথে সুন্নি জনতার মিলাদুন্নবী’র মুবারক র‌্যা লী অনুষ্ঠিত
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন

বিশ্বনাথে সুন্নি জনতার মিলাদুন্নবী’র মুবারক র‌্যা লী অনুষ্ঠিত

মোঃ সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০৯/২০২৫ ০৪:৪২:২৮ অপরাহ্ন

বিশ্বনাথে সুন্নি জনতার মিলাদুন্নবী’র মুবারক র‌্যা লী অনুষ্ঠিত

ছবি:নিজস্ব


শত-শত সুন্নি জনতার উপস্থিতিতে সিলেটের বিশ্বনাথ উপজেলার পৌর শহরে মিলাদুন্নবী (সাঃ) মুবারক র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে বিশ্বনাথ পৌর শহরে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন কমিটি বিশ্বনাথের উদ্যোগে উক্ত মুবারক র‌্যালীটি অনুষ্ঠিত হয়।বিশ্বনাথ পৌর শহরে অবস্থিত আলহাজ্ব লেচু মিয়া  স্কুল এন্ড কলেজ সম্মুখ থেকে মুবারক র‌্যালীটি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।


র‌্যালীতে মহানবী হযরত মুহাম্মাদ (সা:) এর আগমনের এই মাসে নবীর জন্মের তাৎপর্য বিষয়ক ইসলামী নাশিদ, সালাম, দুরুদ পাঠ সহ ব্যানার ফ্যাষ্টুন নিয়ে শত-শত নবীপ্রেমিক উপস্থিতি ছিলেন। ইসলামী সঙ্গীত পাঠ আর আনন্দ চিত্তে সড়ক প্রদক্ষিণ শেষে র‌্যালীটি শুরুর স্থানে গিয়ে শেষ হয়।র‌্যালীর নেতৃত্বে ছিলেন মাসিক মারজানের সম্পাদক মাওলানা লুৎফুর রহমান, মাওলানা ইসলাম উদ্দিন লতিফি, তালুকদার ফয়জুল ইসলাম, মাওলানা হাবিবুর রহমান প্রমুখ।এসময় উপস্থিত ছিলেন আন্জুমানে আল ইসলাহ সংগঠনের উপজেলা ও পৌর নেতৃবৃন্দ , বাংলাদেশ আন্জুমানে তালামীযে ইসলামিয়া’র নেতৃবৃন্দ সহ বিশ্বনাথ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ছাত্র, শিক্ষক ও সুন্নি আকিদার সাধারণ জনতা।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা