ওসমানীনগরে দুর্গোৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক সভা
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন

ওসমানীনগরে দুর্গোৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক সভা

আতাউর রহমান কাওছার, ওসমানীনগর

প্রকাশিত: ১৩/০৯/২০২৫ ০৬:৫২:৫১ অপরাহ্ন

ওসমানীনগরে দুর্গোৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক সভা

ছবি:নিজস্ব


আসন্ন সার্বজনীন শারদীয় দুর্গোৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা ওসমানীনগর থানায় অনুষ্ঠিত হয়েছে। ১৩ সেপ্টেম্বর  শনিবার বিকেলে থানার উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল আশরাফুজ্জামান পিপিএম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ মোঃ মোনায়েম মিয়া   আসন্ন দুর্গোৎসবকে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।

এসময় বক্তারা বলেন, দুর্গোৎসবকে ঘিরে সারা দেশের মতো ওসমানীনগরেও বিপুল সংখ্যক মানুষ পূজামণ্ডপে সমবেত হবেন। এজন্য পূজামণ্ডপগুলোতে সিসি ক্যামেরা স্থাপন, স্বেচ্ছাসেবক নিয়োগ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিতকরণসহ নিরাপত্তা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায়  উপস্থিত ছিলেন পূজা পরিষদের সাভাপতি সত্যেন্দ্র কুমার পাল সাধারণ সম্পাদক শংকর লাল সেন  উপজেলা প্রেসক্লাবে সভাপতি জয়নাল আবেদীনসহ বিভিন্ন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা