ওসমানীনগর প্রেসক্লাবে সভাপতিসহ ছয় জনের প দ ত্যা গ!
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

ওসমানীনগর প্রেসক্লাবে সভাপতিসহ ছয় জনের প দ ত্যা গ!

আতাউর রহমান কাওছার, ওসমানীনগর

প্রকাশিত: ১৩/০৯/২০২৫ ০৭:৩৮:৫৭ অপরাহ্ন

ওসমানীনগর প্রেসক্লাবে সভাপতিসহ ছয় জনের প দ ত্যা গ!

ছবি: নিজস্ব


সিলেটের ওসমানীনগর উপজেলায় নবগঠিত ওসমানীনগর প্রেসক্লাবের সভাপতি শরীফ আহমদ চৌধুরীসহ মোট ছয়জন সদস্য তাদের পদ থেকে পদত্যাগ করেছেন। রবিবার ১২ সেপ্টেম্বর এই ৬ সদস্য একসাথে প্রেসক্লাব থেকে পদত্যাগ করেন

সভাপতি শরীফ আহমদ চৌধুরী তার পদত্যাগপত্রে উল্লেখ করেছেন যে, প্রেসক্লাবের কিছু সংখ্যক সদস্য ক্লাবের নিয়ম বহির্ভূত কার্যক্রমে সম্পৃক্ত থাকায় এবং বিভিন্ন বিষয়ে প্রত্যাশিত সহযোগিতা না পাওয়ার কারণে তিনি সভাপতি পদসহ সদস্যপদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

সভাপতির পদত্যাগের পরপরই আরও পাঁচজন সদস্য ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে প্রেসক্লাব থেকে পদত্যাগ করেন। তারা হলেন—সিনিয়র সহ-সভাপতি মলয় চক্রবর্তী, ১নং কার্যনির্বাহী সদস্য ফয়সাল আহমদ, কার্যনির্বাহী সদস্য সাহাব উদ্দিন শাহিন, কোষাধ্যক্ষ ইব্রাহিম খান ইমন, প্রচার সম্পাদক সঞ্জব আলী।

পদত্যাগ করা ক্লাবের এই ৬ সদস্য জানিয়েছেন বর্তমানে ওসমানীনগর  প্রেসক্লাবের সাথে তাদের আর কোন সম্পর্ক নেই,এবং ভবিষ্যতে এই সংগঠনের  কোন প্রকার দায় দায়িত্ব তারা বহন করবেন না।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা