যাবজ্জীবন সাজার মেয়াদ কমাতে যাচ্ছে সরকার
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন

যাবজ্জীবন সাজার মেয়াদ কমাতে যাচ্ছে সরকার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০৯/২০২৫ ০২:০৯:২৯ অপরাহ্ন

যাবজ্জীবন সাজার মেয়াদ কমাতে যাচ্ছে সরকার


যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিতদের সাজার মেয়াদ ৩০ বছর থেকে কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এক্ষেত্রে নারীদের জন্য কারাবাসের সময়কাল ২০ বছর এবং পুরুষদের জন্য তার চেয়ে কিছুটা বেশি হতে পারে। মূলত, শাস্তির শর্ত শিথিল করে বয়স্ক বন্দীদের মুক্তি দেওয়ার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

রবিবার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এসব তথ্য জানান।

উপদেষ্টা বলেন, 'আমরা চাচ্ছিলাম যাবজ্জীবন তো ৩০ বছর, সেটা কমিয়ে কত করা যায়। যুক্তিযুক্ত একটা করে—যারা বয়স্ক হয়ে গেছে তাদের যাতে ছাড়ার ব্যবস্থা করা যায়।'

তবে বয়স কমিয়ে কত করা হবে তা এখনও নির্ধারণ করা হয়নি বলে জানান তিনি। তিনি বলেন, 'আলোচনার ভিত্তিতে মেয়েদের ক্ষেত্রে হয়তো ২০ বছর করে দিতে চাচ্ছি। ছেলেদের ক্ষেত্রে হয়তো আরও একটু বেশি হতে পারে।'

সাজার মেয়াদ কমানোর ক্ষেত্রে অপরাধীর বয়সসহ বিভিন্ন বিষয় বিবেচনা করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

উপদেষ্টা বলেন, 'আবার কতগুলো স্পেসিফিক আছে, তার বয়সটা কত। যে ১৮ বছরে অপকর্ম করেছে, ২০ বছর পর তাকে ছেড়ে দিলে তখন তো তার বয়স ৩৮ বছর হয়। সে হয়তো এসে আবার অপকর্ম করতে পারে। এ বিষয়গুলো দেখা হবে। তবে মেয়েদের ক্ষেত্রে আমরা একটু বেশি লিবারেল।'

কারাগারের বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, 'কারাগারে অনেক সমস্যা আছে, এটা সংস্কারেরও দরকার। কারাগারের বাজেটের ক্ষেত্রে সমস্যা রয়েছে। বন্দিদের মধ্যে যাদের অনেক বয়স হয়ে গেছে, বিভিন্ন রোগে আক্রান্ত, তাদের ওষুধের জন্য আরও বাজেট দরকার হয়।'

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক