সিলেটে ই*য়াবা ও গাঁ*জাসহ যুবক আ*টক
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন

সিলেটে ই*য়াবা ও গাঁ*জাসহ যুবক আ*টক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪/০৯/২০২৫ ০২:৫৫:২২ অপরাহ্ন

সিলেটে ই*য়াবা ও গাঁ*জাসহ যুবক আ*টক


সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী মডেল থানার পুলিশ অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ এক যুবককে আটক করেছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির এসআই (নিঃ) দীপরাজ ধর প্রিন্সের নেতৃত্বে ফোর্স নগরীর সোবহানীঘাট কাষ্টঘর রাস্তার মুখ এলাকা থেকে নাবিল আহমদ (২২) নামের ওই যুবককে আটক করে। এ সময় তার কাছ থেকে ২৪ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

আটক নাবিল আহমদ সিলেটের শাহপরাণ থানার তেররতন বাজার এলাকার বাসিন্দা।

এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। বিধি মোতাবেক আটককৃতকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন এসএমপির এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা