সিলেটে জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ যুক্তরাজ্য ও কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বৃক্ষরোপন
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

সিলেটে জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ যুক্তরাজ্য ও কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বৃক্ষরোপন

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ১৪/০৯/২০২৫ ০৭:৩৯:২৯ অপরাহ্ন

সিলেটে জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ যুক্তরাজ্য ও কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বৃক্ষরোপন

ছবি : সংগৃহীত


জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ যুক্তরাজ্যের অর্থায়নে ও কেন্দ্রীয় কমিটির সার্বিক সহযোগিতায় শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে সিলেট সরকারী টিচার্স ট্রেনিং কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

বৃক্ষরোপন কর্মসূচী বক্তারা বলেন, গাছ শুধু পরিবেশ রক্ষা করে না, ফলজ বৃক্ষ থেকে পুষ্টিকর ফল পাওয়া যায়, আর বনজ বৃক্ষ অর্থনৈতিক ও পরিবেশগত দিক থেকেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই বিদ্যালয়ভিত্তিক বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়ে সবুজ পরিবেশ গড়ে তোলার জন্য আমাদের সবাইকে দায়িত্ব নিতে হবে।

বৃক্ষরোপন কর্মসূচীতে উপস্থিত ছিলেন জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আব্দুর রহমান চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট খায়রুল জাফর চৌধুরী, সরকারী টিচার্স ট্রেনিং কলেজের প্রিন্সিপাল প্রফেসর আব্দুল মজিদ, সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ শামীম খান, সংগঠনের সহ সভাপতি জাকারিয়া ইমতিয়াজ শামীম, মো. মফিজুর রহমান নজমুল, সাধারণ সম্পাদক মো. এনামুল কবির, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আতাউর রহমান, মো. বেলাল উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক কয়েছ আহমদ সাগর, কোষাধ্যক্ষ মাসুদ আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক কাজী জয়নুল ইসলাম মুনিম, প্রবাসী কমিউনিটি নেতা কবির আহমদ, দোহা, কাতার ব্যবসায়ী প্রবাসী মো. মুজিবুর রহমান কবির, এ কে এম মাহমুদুল আলম মারুফ প্রমুখ। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা