জৈন্তাপুরে প্রায় ৮ লক্ষ টাকার চো*রাই পণ্য জ*ব্দ
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

জৈন্তাপুরে প্রায় ৮ লক্ষ টাকার চো*রাই পণ্য জ*ব্দ

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৫/০৯/২০২৫ ০৩:০৬:৫৭ অপরাহ্ন

জৈন্তাপুরে প্রায় ৮ লক্ষ টাকার চো*রাই পণ্য জ*ব্দ


সিলেটের জৈন্তাপুর উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ, জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) পৃথক অভিযানে প্রায় ৮ লক্ষ টাকার চোরাই পণ্য জব্দ করা হয়েছে। 

সোমবার (১৫ সেপ্টেম্বর) ১৯ বিজিবি জানিয়েছে, রবিবার (১৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) দায়িত্বাধীন সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর বিওপি'র একটি বিশেষ আভিযানিক টহল দল সীমান্তের শূন্য লাইন থেকে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ফুলবাড়ী নামক স্থানে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

ওই অভিযানে বিজিবির টহলদল মালিকবিহীন অবস্থায় ৫২ বোতল ভারতীয় মদ এবং মদ পরিবহনে ব্যবহৃত ১টি সিএনজিচালিত অটোরিকশা  জব করে। জব্দকৃত মদ ও অটোরিকশার আনুমানিক সিজারমূল্য ৪ লক্ষ ৭৮ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি। 

একই দিন রাত ১১টার দিকে জৈন্তাপুর বিওপি'র একটি আভিযানিক টহলদল জৈন্তাপুর উপজেলার সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৩টি ভারতীয় গরু ও ১টি অটোরিকশা জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত গরু ও অটোরিকশার আনুমানিক সিজারমূল্য ৩ লক্ষ টাকা বলে জানিয়েছে বিজিবি। 

সব মিলিয়ে দুই অভিযানের মাধ্যমে জব্দকৃত পণ্যের সর্বমোট সিজারমূল্য ৭ লক্ষ ৭৮ হাজার টাকা। 

এ বিষয়ে বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের আনোয়ার পিএসসি বলেন, বিজিবি কর্তৃক সীমান্তের সুরক্ষা নিশ্চিতকল্পে গোয়েন্দা তৎপরতাসহ চোরাচালানবিরোধী অভিযান চলমান রয়েছে এবং এরই অংশ হিসেবে ওই দুই অভিযান পরিচালনা করা হয়েছে। জব্দকৃত ভারতীয় মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ে এবং অন্যান্য পণ্য কাস্টমসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন। সীমান্ত সুরক্ষায় বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা