সাদাপাথর লুট, আরেকজন গ্রেফতার
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

সাদাপাথর লুট, আরেকজন গ্রেফতার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৯/২০২৫ ০৩:৩৮:৫৭ অপরাহ্ন

সাদাপাথর লুট, আরেকজন গ্রেফতার

সংগৃহিত


কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ সাদাপাথর লুটের ঘটনায় আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া সুনীল বিশ্বাস (৩১) উপজেলার বিলাজুর গ্রামের ধরনী বিশ্বাসের ছেলে। রোববার (১৪ সেপ্টেম্বর) রাতে সুনীলকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ। তিনি জানান, ১৫ আগস্ট কোম্পানীগঞ্জ থানায় খনি ও খনিজ সম্পদ (নিয়ন্ত্রণ ও উন্নয়ন) আইন ১৯৯২ এর ৫ তৎসহ দণ্ডবিধি ৩৭৯/৪৩১ ধারায় দায়েরকৃত মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আজ (সোমবার) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে শনিবার দিবাগত রাতে পাথর লুটের মূলহোতা কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির (পদ স্থগিত) সভাপতি সাহাব উদ্দিনকে সিলেট নগরীর কুমারপাড়ার একটি বাসা থেকে গ্রেফতার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।র‌্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি সিলেটের একটি আভিযানিক দল ১৩ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে সিলেট শহরের কোতোয়ালী থানার কুমারপাড়া এলাকায় অভিযান চালায়। দীর্ঘদিন পলাতক থাকা সাহাব উদ্দিনকে ওই সময় ঘেরাও করে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাকে আইনগত প্রক্রিয়ার জন্য কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।

গ্রেফতারকৃত সাহাব উদ্দিন (৫৪) ভোলাগঞ্জ এলাকার মৃত আ. বারীর ছেলে। তার বিরুদ্ধে আলোচিত সাদা পাথর লুট ছাড়াও আরও সাতটি মামলা রয়েছে। সাদাপাথর লুটপাটে সম্পৃক্ত থাকায় কেন্দ্র থেকে তার দলীয় সব পদ স্থগিত করা হয়। এরপর দুদকের প্রাথমিক তদন্তে সাদা পাথর লুটেরার তালিকায় সাহাব উদ্দিনের নাম আসে। এর আগে ১১ আগস্ট রাতে বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্মমহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সাহাব উদ্দিনের সব পদ স্থগিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘চাঁদাবাজি, দখলবাজিসহ বিএনপির নীতি ও আদর্শ পরিপন্থি অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিনের সব দলীয় পদ স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।’

প্রসঙ্গত, কর্মজীবনে আশির দশকে একজন কাঠুরিয়া ছিলেন সাহাব উদ্দিন। সম্পৃক্ত হোন ভারতীয় পণ্য ও স্বর্ণ চোরাচালানের সঙ্গে। একপর্যায়ে শত শত বিঘা সরকারি খাসজমি দখল করে হয়ে যান কোটি কোটি টাকার মালিক। এরপর রাজনৈতিক ও ব্যবসায়িক নেতা বনে যান। গত বছরের ৫ আগস্ট পট পরিবর্তনের কারণে নির্মাণাধীন ভোলাগঞ্জ স্থলবন্দর, রোপওয়ে বাঙ্কার, পুলিশ ফাঁড়িসহ অসংখ্য স্থাপনা লুটপাট ও হামলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা