না ফেরার দেশে বাউল বশির উদ্দিন
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন

না ফেরার দেশে বাউল বশির উদ্দিন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬/০৯/২০২৫ ০২:৫৯:৫৯ অপরাহ্ন

না ফেরার দেশে বাউল বশির উদ্দিন


দীর্ঘদিন অসুখে ভোগে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন সিলেট অঞ্চলের প্রখ্যাত বাউল বশির উদ্দিন সরকার। মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় তিনি সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের রায়পুর গ্রামে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। বশির উদ্দিনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন তার সঙ্গী আরেক বাউল লাল শাহ।

মৃত্যুকালে বশির উদ্দিনের বয়স ছিল ৬৫ বছর। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে পরিবারসহ পুরো সংস্কৃতি অঙ্গনে।

বাউল আব্দুল করিমের অন্যতম এই শিষ্য দীর্ঘদিন ধরে শয্যাশায়ী ছিলেন। স্ট্রোকের পর থেকে চলাফেরা করতে পারতেন না। অর্থাভাবে থেমে ছিল চিকিৎসা। অবশেষে থেমে গেল তাঁর সুরভরা জীবনও।

প্রখ্যাত বাউল কফিল উদ্দিন সরকারের কাছে সঙ্গীতের দীক্ষা নিয়েছিলেন বশির উদ্দিন। বেহালার সুরে মাতোয়ারা করতেন শ্রোতাদের, গেয়েছেন অগণিত লোকগান। গান দিয়ে ছড়িয়েছেন প্রেম, মানবতা আর সত্যের কথা।

মৃত্যুর আগমুহূর্তেও তিনি বলেছিলেন— “আমার জীবনে সম্পদ বলতে কিছুই নেই, শুধু চারটি বই।” সহশিল্পীদের চাওয়া- তাঁর গান ও বইগুলো সংরক্ষণ করা হোক, যাতে হারিয়ে না যায় এক জীবনের সাধনা।

লোকসংগীত জগতে বাউল বশিরের চলে যাওয়া এক অপূরণীয় ক্ষতি। রয়ে গেল শুধু তাঁর গান, যা একদিন নতুন প্রজন্মের কণ্ঠে আবারও বেঁচে থাকবে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা