বর্ণিল আয়োজনে গোয়াইনঘাট তোয়াকুল কলেজের নবীন বরণ অনুষ্ঠিত
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন

বর্ণিল আয়োজনে গোয়াইনঘাট তোয়াকুল কলেজের নবীন বরণ অনুষ্ঠিত

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৬/০৯/২০২৫ ০৪:২৩:৩৩ অপরাহ্ন

বর্ণিল আয়োজনে গোয়াইনঘাট তোয়াকুল কলেজের নবীন বরণ অনুষ্ঠিত

ছবি:নিজস্ব


সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বানের মধ্যদিয়ে নবাগত একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাসে ফুল দিয়ে বরণ করে নেওয়া হলো সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল কলেজের নবীন শিক্ষার্থীদেরকে।এছাড়া এনটিআরসিএ থেকে নিয়োগ প্রাপ্ত প্রভাষক বৃন্দকেও ফুল দিয়ে বরণ করা হয়।

মঙ্গলবার(১৬ সেপ্টেম্বর) এই নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে মুখরিত হয়ে ওঠে কলেজ ক্যাম্পাস।নবীন বরণ অনুষ্ঠান উপলক্ষে কলেজের প্রধান গেইট হতে সাজানো হয় গোটা কলেজ ক্যাম্পাস। কেউ এসেছিলেন সেজে, কেউবা সাধারণ পোশাকে।সবাই মেতে ওঠেন হাসি-আনন্দ-আড্ডা-উল্লাসে।

শিক্ষার্থীদের এই আনন্দে মেতে ওঠেন শিক্ষক ও আগত অতিথিবৃন্দ।তোয়াকুল কলেজে (২০২৫-২০২৬)শিক্ষাবর্ষে নবাগত শিক্ষার্থীদের বরণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ লোকমান হোসেন শিকদার। কলেজের প্রভাষক শিব্বির আহমদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, গভর্নিং বডির সদস্য হাজী সিরাজুল ইসলাম, সামসুদ্দিন আল  আজাদ, তাহির আলী, রুহুল আমীন এবং বিভিন্ন বিষয়ের প্রভাষক বৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। নবীন বরণ অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা ও কলেজের সমৃদ্ধি কামনা করেন তোয়াকুল ইউপির বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ লোকমান ও সাবেক চেয়ারম্যান খালেদ আহমদ।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা