সিলেটে সড়ক অবরোধ করে ডিপ্লোমা শিক্ষার্থীদের বি ক্ষো ভ
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন

সিলেটে সড়ক অবরোধ করে ডিপ্লোমা শিক্ষার্থীদের বি ক্ষো ভ

মুহাজিরুল ইসলাম রাহাত, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬/০৯/২০২৫ ০৬:১১:৪১ অপরাহ্ন

সিলেটে সড়ক অবরোধ করে ডিপ্লোমা শিক্ষার্থীদের বি ক্ষো ভ

ছবি:নিজস্ব


সিলেটের নগরীর বন্দরবাজারে কারিগরি শিক্ষার্থীরা প্রায় ১ ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে প্রকৌশলী লিখতে না দেওয়াসহ প্রকৌশল শিক্ষার্থীরা ৭ দফা দাবিতে মঙ্গলবার দুপুরে তারা এ কর্মসূচি পালন করেন।

পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করে আগামীকালের (বুধবার) কর্মসূচি ঘোষণা করে সড়ক ছাড়েন তারা।

জানা গেছে, ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে প্রকৌশলী লিখতে না দেওয়াসহ প্রকৌশল শিক্ষার্থীদের তিন দফা দাবির প্রতিবাদে সিলেটে এ বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে কারিগরি শিক্ষার্থীরা।

মঙ্গলবার দুপুর ১২ টার দিকে মহানগরের বন্দরবাজার এলাকায় সড়ক অবরোধ করে তিনদফা বিরুদ্ধে নানা স্লোগান ও বক্তব্য রাখেন তারা। 

প্রায় ঘন্টাব্যাপী সড়কে অবস্থান করে পরে আন্দোলনকারীরা জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে তাদের সাত দফা দাবি-সম্বলিত স্মারকলিপি প্রদান করেন। 

পরে তারা ঘোষণা করেন- আগামীকাল বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে মহানগরের চৌহাট্টায় অবস্থান কর্মসূচি পালন করবেন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা