যুব জমিয়ত বাংলাদেশ বিয়ানীবাজার উপজেলা শাখার দায়িত্বশীল সভা
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন

যুব জমিয়ত বাংলাদেশ বিয়ানীবাজার উপজেলা শাখার দায়িত্বশীল সভা

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ১৬/০৯/২০২৫ ০৯:১৪:১১ অপরাহ্ন

যুব জমিয়ত বাংলাদেশ বিয়ানীবাজার উপজেলা শাখার দায়িত্বশীল সভা

ছবি: নিজস্ব


যুব জমিয়ত বাংলাদেশ বিয়ানীবাজার উপজেলা শাখার কার্যনির্বাহী কমিটির দায়িত্বশীল সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) বাদ মাগরিব বিয়ানীবাজার উপজেলার একটি অভিজাত রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন যুব জমিয়ত বাংলাদেশ বিয়ানীবাজার উপজেলা শাখার সভাপতি মাওলানা তোফায়েল আহমেদ। সাধারণ সম্পাদক মুস্তফা আল মাসউদ শাহীন এর সঞ্চালনায় এবং নির্বাহী সদস্য হাফিজ আব্দুল কাইয়ুমের তিলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়।

বক্তারা বলেন, যুব সমাজকে ইসলামী আদর্শে গড়ে তুলতে যুব জমিয়তকে নেতৃত্বের অগ্রবর্তী বাহিনী হিসেবে কাজ করতে হবে। সমাজ ও রাষ্ট্রে ইনসাফভিত্তিক পরিবর্তন আনতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

সভায় উপস্থিত ছিলেন—সহ-সভাপতি হাফিজ মাওলানা দিলওয়ার হোসাইন, শাহ আলম, হাফিজ আব্দুল ফাত্তাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মনজুরুল হাসান, সহ-সাধারণ সম্পাদক মাওলানা কামরুল হক, মাওলানা ফারুক আহমেদ, সাংগঠনিক সম্পাদক জুনাইদ আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ ওবায়দুল্লাহ ও আতিকুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা হিফজুল আমিন খান, প্রচার সম্পাদক মাওলানা রেজওয়ান আহমদ রেজা, দায়ী সম্পাদক মাওলানা আবু সাঈদ, সমাজসেবা সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাহিত্য সম্পাদক মাওলানা নূরুল আমীন, তথ্য ও গবেষণা সম্পাদক আজহারুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক ফয়সাল আহমদ, কৃষি বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক তাহিদ আহমদ ফয়সাল, নির্বাহী সদস্য নাসির উদ্দীন, হাফিজ আব্দুল কাইয়ুম, এনামুল হাসান মিশু প্রমুখ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা