বাংলাদেশের পক্ষ থেকে ইস রা য়ে লে র ব*র্বরতার তীব্র নি ন্দা
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন

পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশের পক্ষ থেকে ইস রা য়ে লে র ব*র্বরতার তীব্র নি ন্দা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০৯/২০২৫ ০৯:১৭:২৯ অপরাহ্ন

বাংলাদেশের পক্ষ থেকে ইস রা য়ে লে র ব*র্বরতার তীব্র নি ন্দা

ছবি : সংগৃহীত


জরুরি আরব-ইসলামিক সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে ইসরায়েলের বর্বরতার তীব্র নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দোহায় অনুষ্ঠিত জরুরি আরব-ইসলামিক সম্মেলন থেকে ফিরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, কাতারের প্রতি আমাদের সমবেদনা শুধু নয়, তাদের প্রতি তা ব্যক্ত করা এবং অত্যন্ত গর্হিত যে কাজটি ইসরায়েল করেছে, তার নিন্দা করা। সেটাই আমরা করেছি।

তিনি বলেন, কাতারে খুবই অপ্রত্যাশিত এবং বেআইনিভাবে ইসরায়েল একটি হামলা চালিয়েছিল। সবচেয়ে অদ্ভুৎ ব্যাপার হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে যুদ্ধ বন্ধ করার জন্য কিছু শর্তাবলির অধীনে কিন্তু হামাস এবং ইসরায়েলের মধ্যে একটা বোঝাপড়ার মধ্যে যাওয়ার চেষ্টা চলছিল। আলোচনা করতে যায় যারা, আলোচকদের মেরে ফেলতে চাওয়া এটা বড় অদ্ভুৎ বিষয়। যুদ্ধ শেষ করতে হলে তো আলোচনা করতেই হবে।

এ ছাড়া জাতিসংঘের আসন্ন ৮১তম সাধারণ অধিবেশনের সভাপতিত্ব নিয়ে বাংলাদেশ ও ফিলিস্তিন মুখোমুখি অবস্থানে নেই বলে জানিয়েছেন বলেও জানিয়েছেন তিনি।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক