সিলেট নগরীতে যান চলাচল নিয়ে পুলিশের নির্দেশনা
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

সিলেট নগরীতে যান চলাচল নিয়ে পুলিশের নির্দেশনা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০৯/২০২৫ ০২:১৯:৪৩ অপরাহ্ন

সিলেট নগরীতে যান চলাচল নিয়ে পুলিশের নির্দেশনা


সিলেট নগরীর সড়কে শৃঙ্খলা ফেরাতে ও যানজট কমাতে মহানগর পুলিশের (এসএমপি) পক্ষ থেকে ৫টি নির্দেশনা জারি করা হয়েছে।

বুধবার সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এ নির্দেশনা জারি করা হয়। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও ঘোষণা দেওয়া হয়েছে নির্দেশনায়। 

নির্দেশনায় বলা হয়েছে, সিলেটকে যানজটমুক্ত রাখতে নগরীতে ব্যাটারিচালিত রিকশা এবং রেজিস্ট্রেশনবিহীন ও ভুয়া নাম্বার প্লেটযুক্ত কোনো যানবাহন চলাচল করতে পারবে না। অনুমোদিত স্ট্যান্ডে নির্দিষ্ট সংখ্যার বেশি সিএনজিচালিত অটোরিকশা রাখা যাবে না। অননুমোদিত কোনো স্ট্যান্ডে গাড়ি পার্কিং করা যাবে না। মোটরসাইকেল চালক ও সহযাত্রী উভয়কে হেলমেট পরিধান করতে হবে। সকাল ৮টা হতে রাত ১০টা পর্যন্ত নগরীতে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি প্রবেশ করতে পারবে না। 

নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে এসএমপির নির্দেশনায় জানানো হয়।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা