১২ জেলায় মামলার পূর্বে বাধ্যতামূলক মধ্যস্থতার বিধান কার্যকর কাল থেকে : আইন উপদেষ্টা
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

১২ জেলায় মামলার পূর্বে বাধ্যতামূলক মধ্যস্থতার বিধান কার্যকর কাল থেকে : আইন উপদেষ্টা

মুহাজিরুল ইসলাম রাহাত, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭/০৯/২০২৫ ০৭:০৮:০৬ অপরাহ্ন

১২ জেলায় মামলার পূর্বে বাধ্যতামূলক মধ্যস্থতার বিধান কার্যকর কাল থেকে : আইন উপদেষ্টা

ছবি:নিজস্ব


পারিবারিক বিরোধ, পিতা-মাতার ভরণপোষণ, বাড়ি ভাড়া, যৌতুকসহ ৮টি আইনে মামলা দায়েরের পূর্বে বাধ্যতামূলক মধ্যস্থতা বিধান কার্যকর হচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার থেকে সিলেট, মৌলভীবাজার, সৃনামগঞ্জসহ দেশের ১২ জেলায় এই কার্যক্রম শুরু হচ্ছে। 

বুধবার বিকেলে সিলেটে এই কার্যক্রমের উদ্বোধন করেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রলালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

আইন সহায়তা প্রদান (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫  (২০২৫ সনের ৩৫ নং অধ্যাদেশ) এর ধারা ১ এর উপ-ধারা (২) এর প্রদত্ত ক্ষমতাবলে  পাইলট প্রকল্প হিসেবে সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, ফরিদপুর, ময়মনসিংহ, রংপুর, দিনাজপুর, সাতক্ষীরা, কুষ্টিয়া, কুমিল্লা, নোয়াখালী, রাঙামাটি জেলায় এই কার্যক্রম শুরু হচ্ছে। 

এর মধ্য দিয়ে বিচার ব্যবস্থায় এক নব অধ্যায়ের সূচনা হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, এ যুগান্তকারী উদ্যোগ বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তিতে সহায়ক হবে যা মামলাজট কমাতে কার্যকর ভূমিকা রাখবে। এর ফলে বিচারপ্রার্থীগণ স্বল্প সময়ে, নামমাত্র খরচে সৌহার্দপূর্ণ পরিবেশে আইনগত সহায়তা পাবেন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা