গোলাপগঞ্জে বেহাল সড়কে জনভো*গান্তি
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

গোলাপগঞ্জে বেহাল সড়কে জনভো*গান্তি

মো. বদরুল আলম, গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০৯/২০২৫ ০২:২৫:৪৮ অপরাহ্ন

গোলাপগঞ্জে বেহাল সড়কে জনভো*গান্তি

ছবি নিজস্ব


সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের বইটির খেয়াঘাট থেকে গাজী বোরহান উদ্দিন সড়কের সংযোগ বটের তল সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়ে আছে। খানা-খন্দে ভরা এই সড়ক দিয়ে প্রতিদিন শত শত মানুষ যাতায়াত করছেন চরম দুর্ভোগের মধ্য দিয়ে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার হয়নি। বৃষ্টির মৌসুমে এর অবস্থা আরও করুণ হয়ে পড়ে। বিশেষ করে রোগী নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা গোলাপগঞ্জে ডাক্তার দেখাতে যাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে।

স্থানীয় এক বাসিন্দা বলেন, আমাদেরকে প্রতিদিন এই সড়ক দিয়ে যাতায়াত করতে হয়। কিন্তু খানা-খন্দে ভরা সড়কটিতে প্রায়ই যানবাহন অচল হয়ে পড়ে। রোগী নিয়ে হাসপাতালে যাওয়া যেন মহাদুর্ভোগ।

আরেকজন স্থানীয় ব্যক্তি ক্ষোভ প্রকাশ করে বলেন, রাস্তার বেহাল দশার কারণে আমাদের গ্রামে অতিথি বা দূরের আত্মীয়রা আসতে চান না। যদি দ্রুত এর সংস্কারকাজ হতো, তবে আমরা অনেক উপকৃত হতাম।

এলাকাবাসীর দাবি, দ্রুত বাঘা ইউনিয়নের বটের তল সড়কটি সংস্কার করে চলাচলের উপযোগী করা হোক।

এ বিষয়ে জানতে চাইলে গোলাপগঞ্জ উপজেলার প্রকৌশলী কামরুল ইসলাম বলেন, বাঘার বটের তলসহ গাজী বোরহান উদ্দিন সড়কের সংস্কারকাজ চলমান রয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা