লি বি য়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন ১৭৬ বাংলাদেশি
সোমবার, ০৪ মে ২০২৬, ১২:১২ PM

লি বি য়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন ১৭৬ বাংলাদেশি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/০৯/২০২৫ ০৩:৫৪:৫০ PM

লি বি য়ার  বন্দিশালা থেকে দেশে ফিরলেন ১৭৬ বাংলাদেশি

ফাইল ফটো


লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন ১৭৬ বাংলাদেশি। আজ বৃহস্পতিবার সকালে তারা রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। লিবিয়ার রাজধানী ত্রিপোলির তাজুরা ডিটেনশন সেন্টার (বন্দিশালা) থেকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহায়তায় তাদেরকে ফেরানো হয়েছে।সরকারের এক কর্মকর্তা জানান, বুধবার আইওএম-এর সহায়তায় লিবিয়া থেকে তাদের দেশে ফেরত পাঠানো হয়। আজ সকালে লিবিয়ার বুরাক এয়ারলাইন্সের ইউজেড-২২২ ফ্লাইটে তারা দেশে পৌঁছান।

এর আগে ত্রিপোলিতে অবস্থিত বাংলাদেশি দূতাবাস জানায়, বাংলাদেশ দূতাবাস, লিবিয়া বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদ প্রত্যাবাসনের লক্ষ্যে স্থানীয় কর্তৃপক্ষ ও আইওএম-এর সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। এ প্রক্রিয়ার ধারাবাহিকতায় ১৭ সেপ্টেম্বর ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টার থেকে ১৭৬ জন বাংলাদেশিকে আইওএম-এর সহায়তায় দেশে ফেরত পাঠানো হয়েছে।প্রত্যাবাসিতরা ১৮ সেপ্টেম্বর আনুমানিক সকাল ৮টায় লিবিয়ার বুরাক এয়ারলাইন্সের ইউজেড-২২২-এর মাধ্যমে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন বলে তখন আশা করা হয়েছিল।রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশালের নেতৃত্বে দূতাবাসের একটি প্রতিনিধিদল লিবিয়ার অভিবাসন অধিদপ্তরের অভ্যর্থনা কেন্দ্রে উপস্থিত থেকে প্রত্যাবাসিতদের বিদায় জানান।

রাষ্ট্রদূত অবৈধ অভিবাসনের বিভিন্ন নেতিবাচক দিক তুলে ধরে তাদের ভবিষ্যতে সতর্ক থাকার আহ্বান জানান।  তিনি বলেন, অবৈধ অভিবাসনের ফলে ব্যক্তির আর্থিক ও শারীরিক ক্ষতির পাশাপাশি পরিবার ও সমাজও দুর্ভোগের শিকার হয়। এ ধরনের কর্মকাণ্ড দেশের ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ণ করে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেট থেকে হজ্জ ফ্লাইটের উদ্বোধন করলেন মন্ত্রী খন্দকার মুক্তাদির
বিয়ানীবাজার সরকারি কলেজে ৭ তলা ভবন পুনঃনির্মাণ কাজ শুরু
হা*ম ও হা*মের উপসর্গে সিলেটসহ দেশে ২৪ ঘণ্টায় ১০ শিশুর মৃ*ত্যু
৪ মে প্রথম হজ ফ্লাইট, সিলেট থেকে ৭টি সরাসরি
দক্ষিণ সুরমায় ট্রাক-পিকআপ সংঘ*র্ষে নি*হত ৬ জনের পরিচয় শনাক্ত
সিলেটে সমাবেশকে কেন্দ্র করে সক্রিয় ছি*নতাইকারী চ*ক্রের ১০ সদস্য গ্রে*ফতার
দক্ষিণ সুরমায় ট্রাকের সঙ্গে পিকআপের সং-ঘর্ষ, নি-হত ৮
আজমিরীগঞ্জ-বানিয়াচং সড়কে সংস্কার শেষ না হতেই ফা-টল
গোয়াইনঘাটে ঝুলে আছে হাজারো মানুষের স্বপ্ন লালটিকির ব্রিজ
স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর