কোম্পানিগঞ্জে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

কোম্পানিগঞ্জে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০৯/২০২৫ ০৪:২৩:২৩ অপরাহ্ন

কোম্পানিগঞ্জে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

ছবি:নিজস্ব


আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৮ (সেপ্টেম্বর) উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন কোম্পানিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিন মিয়া। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি নারদ বিশ্বাস এবং সাধারণ সম্পাদক প্রকাশ চন্দ্র সরকার।

এ সময় বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধিরা, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শওকত আলী বাবুল, উপজেলা জামায়াতের আমির মাওলানা ফয়জুর রহমান প্রমুখ।সভায় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। উপজেলা প্রশাসন ও রাজনৈতিক নেতারা এসব সমস্যার সমাধানের আশ্বাস প্রদান করেন। বক্তারা বলেন, “বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান উদযাপন করে থাকেন।”এছাড়া সভায় উপস্থিত ছিলেন কোম্পানিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ, ওসি (তদন্ত) সুজন চন্দ্র কর্মকারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা