অবশেষে যৌন নিপীড়ক শরিফ পুলিশের জালে
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

অবশেষে যৌন নিপীড়ক শরিফ পুলিশের জালে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/০৯/২০২৫ ০৫:২৬:০৪ অপরাহ্ন

অবশেষে যৌন নিপীড়ক শরিফ পুলিশের জালে

সংগৃহিত


কানাইঘাটে শিশু যৌন নিপীড়নের ভিডিও ভাইরালের ঘটনায় পলাতক অভিযুক্ত মৌলভী মো. শরিফ উদ্দিন শরিফকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার বালাগঞ্জের তাজপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল আউয়াল বিষয়টি নিশ্চিত করে জানান, শরিফ উদ্দিনের মোবাইলে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ তদন্ত শুরু করে।

ভাইরাল হওয়া ভিডিওতে শিশুটিকে যৌন নিপীড়নের দৃশ্য ধরা পড়েছে। তবে ঘটনাস্থল এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ভাষা ও উচ্চারণ দেখে স্থানীয়রা ধারণা করছেন, এটি বৃহত্তর জৈন্তাপুরের ১৮ পরগনা এলাকায় ঘটতে পারে। এর আগে বৃহস্পতিবার রাতে শরিফ উদ্দিনের সিঙ্গারীপাড়ার বাড়িতে পুলিশ অভিযান চালায়।

পরে হরিপুর ও বালাগঞ্জে তার অবস্থান শনাক্ত করা গেলেও তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। অবশেষে শুক্রবার রাতে পুলিশ তাকে আটক করে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা