রাকসু-চাকসু নির্বাচনও ভালোভাবে হবে, আশা স্বরাষ্ট্র উপদেষ্টার
সোমবার, ০৪ মে ২০২৬, ১২:১২ PM

রাকসু-চাকসু নির্বাচনও ভালোভাবে হবে, আশা স্বরাষ্ট্র উপদেষ্টার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/০৯/২০২৫ ০৫:৪৫:৫৮ PM

রাকসু-চাকসু নির্বাচনও ভালোভাবে হবে, আশা স্বরাষ্ট্র উপদেষ্টার

সংগৃহিত


রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনও সুষ্ঠু ও ভালোভাবে হবে বলে আশাপ্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। নিরাপত্তা নিয়ে কোনও উদ্বেগ নেই বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সচিবালয়ে রাকসু ও চাকসু নির্বাচনের আইনশৃঙ্খলা নিয়ে বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

তিনি বলেন, জাকসুর অভিজ্ঞতায় দেখা গেছে হাতে গননায় সময় লাগে। তাই ওএমআর পদ্ধতিতে নির্বাচনের ফলাফল গণনার বিষয়ে সিদ্ধান্ত নিবে বিশ্ববিদ্যালগুলো।

উপদেষ্টা আরও বলেন, ডাকসু ও জাকসুর অভিজ্ঞতা পরবর্তী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনগুলোয় কাজে লাগানো হবে। এসব ভোটের অভিজ্ঞতা জাতীয় নির্বাচনে কাজে লাগবে বলেও মনে করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

ব্রিফিংয়ে শিক্ষা উপদেষ্টা সি আর আবরার বলেন, রাকসু ও চাকসু নিয়ে শিক্ষার্থীদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনা আছে। ভালো নির্বাচন হবে বলেই তার প্রত্যাশা।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেট থেকে হজ্জ ফ্লাইটের উদ্বোধন করলেন মন্ত্রী খন্দকার মুক্তাদির
বিয়ানীবাজার সরকারি কলেজে ৭ তলা ভবন পুনঃনির্মাণ কাজ শুরু
হা*ম ও হা*মের উপসর্গে সিলেটসহ দেশে ২৪ ঘণ্টায় ১০ শিশুর মৃ*ত্যু
৪ মে প্রথম হজ ফ্লাইট, সিলেট থেকে ৭টি সরাসরি
দক্ষিণ সুরমায় ট্রাক-পিকআপ সংঘ*র্ষে নি*হত ৬ জনের পরিচয় শনাক্ত
সিলেটে সমাবেশকে কেন্দ্র করে সক্রিয় ছি*নতাইকারী চ*ক্রের ১০ সদস্য গ্রে*ফতার
দক্ষিণ সুরমায় ট্রাকের সঙ্গে পিকআপের সং-ঘর্ষ, নি-হত ৮
আজমিরীগঞ্জ-বানিয়াচং সড়কে সংস্কার শেষ না হতেই ফা-টল
গোয়াইনঘাটে ঝুলে আছে হাজারো মানুষের স্বপ্ন লালটিকির ব্রিজ
স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর