যৌ'ন নি পী ড় নে র ভিডিও ভাইরাল: বালাগঞ্জে আটক কানাইঘাটের শরিফ
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

যৌ'ন নি পী ড় নে র ভিডিও ভাইরাল: বালাগঞ্জে আটক কানাইঘাটের শরিফ

আব্দুন নূর, কানাইঘাট প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০৯/২০২৫ ০৯:০৪:০৫ অপরাহ্ন

যৌ'ন নি পী ড় নে র ভিডিও ভাইরাল: বালাগঞ্জে আটক কানাইঘাটের শরিফ

ছবি: নিজস্ব


সিলেটের কানাইঘাটে যৌন নিপীড়নের ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে পলাতক ছিলেন অভিযুক্ত মাওলানা শরিফ উদ্দিন শরিফ। অবশেষে তাকে বালাগঞ্জ উপজেলার তাজপুর এলাকা থেকে আটক করেছে পুলিশ। তার মোবাইলে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে পুলিশ।

কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আউয়াল জানান, ভিডিওতে শিশুটিকে যৌন নিপীড়নের দৃশ্য ধরা পড়েছে। সেটি ২০২২ সালে গোয়াইনঘাট উপজেলার নন্দিগাও ইউনিয়নের মানাগাঁও গ্রামের মানাউরা উত্তর পাড়া জামে মসজিদের ঘটনা। অভিযুক্ত মৌলভী শরিফ উদ্দিন মানাউরা জামে মসজিদের ইমাম ছিলেন। ভিডিওর শিশুটি মানাউরা উত্তরপাড়া গ্রামের বাসিন্দা। শরিফ উদ্দিনের ব্যবহৃত মোবাইল জব্দ করা হয়েছে।

ভিডিও ভাইরাল পর বৃহস্পতিবার রাতে শরিফ উদ্দিনের সিঙ্গারীপাড়ের বাড়িতে অভিযান চালায় কানাইঘাট থানা পুলিশ। এরপর হরিপুর ও বালাগঞ্জে তার অবস্থান পাওয়া গেলেও তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পরবর্তীতে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল ও বালাগাঞ্জ থানা পুলিশের সহযোগিতায় শরিফ উদ্দিনকে তাজপুর থেকে আটক করা হয়। বর্তমানে সে বালাগঞ্জ থানা পুলিশের হেফাজতে রয়েছে বলে জানা গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, শরিফ উদ্দিনের বাড়ি কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সিঙ্গাড়ীপাড় গ্রামে। এলাকায় লোকজন জানান, ২ বছর থেকে সে বাড়িতে আসে না এবং বাড়িতে তার স্ত্রী ও দুই সন্তানের কোন ধরনের খোঁজ-খবর রাখেনি।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা