শাহজালাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রবেশপত্র আ ট কে আদায় করা হয় ‘সমিতি ফি’
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

শাহজালাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রবেশপত্র আ ট কে আদায় করা হয় ‘সমিতি ফি’

ইমরান হোসেন রানা, শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১৯/০৯/২০২৫ ১২:৫৮:৩১ পূর্বাহ্ন

শাহজালাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রবেশপত্র আ ট কে আদায় করা হয় ‘সমিতি ফি’

ছবি : সংগৃহীত


দেশের উত্তর-পূর্বাঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপীঠ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রয়েছে ২৮ টি বিভাগ। প্রতিটি বিভাগেই রয়েছে নিজস্ব সমিতি বা সোসাইটি। বিভাগীয় সমিতি ফি এর সাথে প্রবেশপত্রের সম্পর্ক না থাকলেও অনেক বিভাগে তা না দিলে আটকে রাখা হয় সেমিস্টার ফাইনাল পরীক্ষার প্রবেশপত্র।

বিশ্ববিদ্যালয়ের অন্তত ১০টি বিভাগের শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, বিভিন্ন বিভাগ সমিতি ফি হিসেবে প্রতি সেমিস্টারে শিক্ষার্থীদের থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা আদায় করে প্রবেশপত্র প্রদান করে। ফি আদায় না করলে প্রবেশপত্র দেয়া হয়না অনেক বিভাগে। ফি না দেয়ায় প্রবেশপত্র আটকে দেয়া একধরনের হয়রানি ও মানসিক চাপ সৃষ্টি করছে বলে মনে করছেন শিক্ষার্থীরা।

অন্যদিকে সমিতি ফি জমা দিতে হয় সরাসরি ব্যাংকে, নেই মোবাইল ব্যাংকিং সুবিধা। বিভিন্ন বিভাগে এমন অলিখিত প্রচলিত নিয়ম বন্ধের দাবি জানিয়েছেন অনেক শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সজিব আহমেদ রবিন বলেন, পরীক্ষার আগে সমিতি ফি ব্যাংকে জমা দিয়ে তা আবার বিভাগে জমা দেওয়ার প্রক্রিয়া ভোগান্তি আমাদের জন্য। আবার অনেক বিভাগে এই ফি না দিলে প্রবেশপত্র আটকে রাখা হয়। যা মোটেও কাম্য নয়। কারণ, আমরা সেমিস্টার ও ক্রেডিট ফি দিয়ে থাকি যার ভেতর সকল প্রকার ফি অন্তর্ভুক্ত থাকে। তাই প্রবেশপত্র আটকিয়ে রাখার কোনো এখতিয়ার নেই ডিপার্টমেন্টের। যেহেতু সকল বিভাগেই সমিতি রয়েছে এবং সমিতি পরিচালনার জন্য শিক্ষার্থীদের নিকট থেকে একটা নির্দিষ্ট ফি নেওয়া হয়, তাই এ প্রক্রিয়া আরও সহজ করে ক্লাস প্রতিনিধির মাধ্যমে অথবা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে নিলে সকল শিক্ষার্থীর ভোগান্তি লাঘব হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক ২ জন শিক্ষার্থী বলেন, আমাদের উপর সমিতির ফি দেয়ার জন্য বাধ্যবাধকতা সৃষ্টি করতে আমাদের পরীক্ষার প্রবেশপত্র আটকে রাখা হয়, আটকে রাখার হুমকি স্বরূপ নোটিশও দেয়া হয়। সমিতি একটি স্বেচ্ছাসেবী সংগঠনের মতো হতে পারে, যেখানে যাদের ইচ্ছে স্বেচ্ছায় অনুদান দিবে। কিন্তু এর জন্য নির্ধারিত ফি দিতে বাধ্য করা কখনোই উচিত নয়।

জানতে চাইলে উপ-উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিম বলেন, ‘শিক্ষার্থীদের উচিত এই অভিযোগ লিখিত আকারে আমাদের কাছে দেয়া। তাহলে স্থায়ী সমাধান হবে।’

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. সরওয়ারউদ্দিন চৌধুরী, ‘সমিতি ফি এর সাথে প্রবেশপত্রের কোনো সম্পর্ক নেই, যে যে বিভাগে সমিতি ফি এর জন্য প্রবেশপত্র আটকানো হচ্ছে সেইসব বিভাগের ডিনদের অবগত করতে হবে।’

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা