সিলেটে শিক্ষার্থীকে চেয়ারের নিচে মাথা ঢুকিয়ে নির্যাতন
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

সিলেটে শিক্ষার্থীকে চেয়ারের নিচে মাথা ঢুকিয়ে নির্যাতন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০৯/২০২৫ ০৫:২৮:১৪ অপরাহ্ন

সিলেটে শিক্ষার্থীকে চেয়ারের নিচে মাথা ঢুকিয়ে নির্যাতন

সংগৃহিত


সিলেটের গোয়াইনঘাটে মাত্র ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে। ‘সবক’ না পারায় শিশুটির মাথা চেয়ারের নিচে ঢুকিয়ে জালি বেত দিয়ে পেটান শিক্ষক হাফিজ হুজায়েল আহমদ। নির্যাতনের একপর্যায়ে শিশুটির বুকের ওপর পা দিয়ে চাপও দেন তিনি।

নির্যাতনের ঘটনাটি ঘটেছে গোয়াইনঘাট উপজেলার সালুটিকরঘাট এলাকার ইলিয়াস (রহ.) মাদ্রাসায়। ভুক্তভোগী শিশু আবু তালহা উপজেলার তোয়াকুল ইউনিয়নের জাঙ্গাইল গ্রামের বাসিন্দা নাজিম উদ্দিনের ছেলে।

আবু তালহার ভাষ্যমতে, “পড়াশোনা সঠিকভাবে না পারায় হুজুর কয়েকটি বেত একসাথে করে আমার মাথা চেয়ারের নিচে ঢুকিয়ে পেটান। পরে আমাকে শুইয়ে বুকের ওপর পা দেন। আমি কোন রকমে পালিয়ে গিয়ে পাশের বালুরটেকে অজ্ঞান হয়ে পড়ি।”

পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার পর বৃহস্পতিবার সন্ধ্যায় মাদ্রাসার দুই শিক্ষক তালহার খোঁজ নিতে বাড়িতে আসেন। তারা জানান, মাগরিবের নামাজের পর থেকে তালহা নিখোঁজ। পরে স্থানীয়রা তালহার সন্ধানে বের হন এবং সালুটিকরঘাট এলাকার একটি বালুরটেকে তাকে অজ্ঞান অবস্থায় খুঁজে পান।

প্রাথমিক চিকিৎসার পর জ্ঞান ফিরলে আবু তালহাকে সিলেট এম এ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক হাফিজ হুজায়েল আহমদ সাংবাদিকদের বলেন, “তালহা দুষ্টামি করছিল। মুহতামীম সাহেবের নির্দেশে আমি তাকে কয়েকটি বেত্রাঘাত করেছি।”

ঘটনাটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এখনো পর্যন্ত অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

এ ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও মানবাধিকার কর্মীরা।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা