ক্যাব সিলেট জেলা কমিটির মতবিনিময় সভা
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

ক্যাব সিলেট জেলা কমিটির মতবিনিময় সভা

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ১৯/০৯/২০২৫ ১০:১৯:৫৮ অপরাহ্ন

ক্যাব সিলেট জেলা কমিটির মতবিনিময় সভা

ছবি : সংগৃহীত


কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রফেসর ড. সৈয়দ মিজানুর রহমান বলেছেন, ভোক্তাদের অধিকার রক্ষায় তরুণ সমাজকে আরও সচেতন ও সক্রিয় হতে হবে। তৃণমূল মানুষ ও ভোক্তাদের চাহিদা বিবেচনা করে সরকারের যেকোন প্রকল্প বাস্তবায়ন করলে জাতি উপকৃত হবে। তিনি দেশের গার্মেন্টস শিল্পের কর্মীদের উদাহরণ দিয়ে বলেন, তাদের শারীরিক ও মানসিক চিন্তা চেতনা তাদেরকে অল্প বয়সে ভিন্ন রকম পরিস্থিতিতে পড়তে হয়। কারণ তারা সময়মতো শারীরিক যত্ন না নেওয়ার কারণে দিন শেষে তারা চিকিৎসকের কাছে যেতে যেতে জীবন শেষ হয়ে যায়।

তিনি আরও বলেন, মানুষের অধিকার রক্ষায় সকল শ্রেণি-পেশার মানুষকে ভোক্তা অধিকারের আন্দোলনে সামিল করে সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে ক্যাবের কার্যক্রমকে আরও শক্তিশালী করতে হবে। তরুণ সমাজ যদি সচেতন হয়, তবে তাদের প্রচেষ্টায় ভোক্তা অধিকার নিশ্চিত করা সম্ভব।


তিনি শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে নগরীর উপশহরস্থ গ্রামীন জনকল্যাণ ভবনের সম্মেলন কক্ষে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সিলেট জেলা কমিটির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। ভোক্তাদের অধিকার রক্ষায় তরুণ সমাজকে সম্পৃক্ত করার তাগিদ দিয়ে এ লক্ষ্যে সিলেটে সকল মহলের উপস্থিতিতে একটি সচেতনতা সভা করার আহ্বান জানান।

কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সিলেট জেলা কমিটির সভাপতি জামিল চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মহি উদ্দিন আহমদ এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সংগঠনের জেলা কমিটির সদস্য সাংবাদিক ইকবাল কবির, সিনিয়র সাংবাদিক এম এ হান্নান, সিদ্দিকুর রহমান, হাসিনা বেগম চৌধুরী, মো. দুলাল হোসেন, সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, কাওছার আহমদ, অধ্যাপিকা জান্নাত আরা খান পান্না, ববিতা আক্তার লস্কর, এডভোকেট কবির আহমদ, মো. শাহজাহান চৌধুরী, সৈয়দ নিরাজ রহমান, ইনামুল হক চৌধুরী, আহমদ শাহজাহান চৌধুরী, মাজিদা বেগম, কামাল উদ্দিন আহমেদ, সার্জেন্ট আবুল হোসেন, মো. আব্দুল্লাহ মো. ফজলে রাব্বী চৌধুরী, এম এম এ শহীদ, রিয়াজ উদ্দিন আহমদ, ওয়াদুদ মিয়া, মো. শফিকুল ইসলাম, আতেফ চৌধুরী, শহীদ মিয়া, সাংবাদিক আব্দুল খালিক প্রমুখ।  

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা