কোম্পানীগঞ্জে ৮০০ বোতল ম*দসহ আ*টক ১
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জে ৮০০ বোতল ম*দসহ আ*টক ১

ফারুক আহমেদ, কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২০/০৯/২০২৫ ০১:০৬:১৭ অপরাহ্ন

কোম্পানীগঞ্জে ৮০০ বোতল ম*দসহ আ*টক ১


সিলেটের কোম্পানীগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ জব্দ করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হলেও আরেকজন পালিয়ে যান।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিভাগীয় কার্যালয় সিলেটের উপ-পরিদর্শক মো. মামুনার রশিদ ও বিভাগীয় স্টাফদের সমন্বয়ে গঠিত রেইডিং পার্টি কোম্পানীগঞ্জ থানাধীন কোম্পানীগঞ্জ গ্রামের একটি বসতঘরে অভিযান চালায়।

অভিযানকালে ওই গ্রামের মৃত শরিয়ত আলীর ছেলে তুরাপ আলীকে (৪৫) আটক করা হয়। তবে একই গ্রামের গৌখালের পাড় এলাকার আরেকজন ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

অভিযান শেষে উদ্ধারকৃত ৮০০ বোতল ভারতীয় মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হেফাজতে রাখা হয়। পরবর্তীতে আটককৃত তুরাপ আলীকে এজাহার দায়েরের মাধ্যমে সন্ধ্যা সাড়ে ৭টায় কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয় সিলেটের উপ-পরিদর্শক মো. মামুনার রশিদ বলেন, অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের মোট ৮০০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে, যার বাজারমূল্য আনুমানিক ৭ লাখ ৫৬ হাজার টাকা।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা