গোয়াইনঘাটে স্ত্রীকে দা দিয়ে কু পি য়ে হ*ত্যা করলো স্বামী
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে স্ত্রীকে দা দিয়ে কু পি য়ে হ*ত্যা করলো স্বামী

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২০/০৯/২০২৫ ০৪:৪৩:৫৩ অপরাহ্ন

গোয়াইনঘাটে স্ত্রীকে দা দিয়ে কু পি য়ে হ*ত্যা করলো স্বামী

পতীকী ছবি


সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি ইউনিয়নে স্ত্রী রুবেনা বেগম (২৭) কে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছেন স্বামী আলী আহমদ (৩৫)। রুবেনা বেগম তিন সন্তানের জননী। স্বামী আলী আহমদ (৩৫) বগাইয়া লিডার বস্তি গ্রামের আলী আকবরের ভাই। শনিবার ২০ সেপ্টেম্বর বেলা দুইটায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

জানা যায়, স্বামী আলী আহমদ বাহির থেকে এসে খাটে শুয়ে থাকা স্ত্রীকে দা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন। ঘটনাস্থলেই প্রাণ-হারান স্ত্রী রুবেনা বেগম। স্ত্রীকে হত্যার পর সে নিজে দা দিয়ে তার শরীরে কোপাতে থাকে। স্হানীয় বাসিন্দারা ধাওয়া করে তাকে আটক করেন। পরে গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। বিভিন্ন জনের দেওয়া তথ্য মতে জানা যায় আলী আহমদ একজন মানসিক রোগী ও মাদকাসক্ত। 

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান স্বামীও আহত। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের জিম্মায় রয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা