গোলাপগঞ্জে জমিয়তের বর্ধিত সভা
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

গোলাপগঞ্জে জমিয়তের বর্ধিত সভা

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২০/০৯/২০২৫ ০৮:৪৩:১০ অপরাহ্ন

গোলাপগঞ্জে জমিয়তের বর্ধিত সভা

ছবি: নিজস্ব


আগামী ২৫ সেপ্টেম্বর ঐতিহাসিক "গণসমাবেশ" সফল করার লক্ষ্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ গোলাপগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুর ২টায় গোলাপগঞ্জ পৌরসভা মিলনায়তনে জমিয়ত, যুব জমিয়ত, শ্রমিক জমিয়ত ও ছাত্র জমিয়তের যৌথ আয়োজনে এ সভা সম্পন্ন হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা জমিয়তের সভাপতি শায়খ আব্দুল মতিন নাদিয়া। মাওলানা আলি আহমদ ও মাওলানা ফয়সল আহমদ সভা সঞ্চালনা করেন। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ নাসির আহমদ। এ সময় জমিয়তের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম-মহাসচিব মাওলানা ফয়যুল হাসান খাদিমানী ও জমিয়ত নেতা মাওলানা মাহফুয আহমদ বারকোটি।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা