দক্ষিণ সুরমায় দূর্গাপুজা উপলক্ষে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

দক্ষিণ সুরমায় দূর্গাপুজা উপলক্ষে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২০/০৯/২০২৫ ০৮:৪৮:০৫ অপরাহ্ন

দক্ষিণ সুরমায় দূর্গাপুজা উপলক্ষে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা

ছবি: নিজস্ব


বাংলাদেশ জামায়াতে ইসলামী দক্ষিণ সুরমা উপজেলা শাখার উদ্যোগে সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গাপুজা উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে ফিরোজপুরস্থ উপহার কমিউনিটি সেন্টারে দক্ষিণ সুরমা উপজেলা জামায়াতের আমির ছাব্বির আহমদের সভাপতিত্বে ও এডভোকেট নাজমুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিেিসবে উপস্থিত ছিলেন, সিলেট-৩ দক্ষিণ সুরমা-ফেঞ্জুগঞ্জ ও বালাগঞ্জ সংসদীয় আসনের জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান জননেতা মাওলানা লোকমান আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দক্ষিণ সুরমা উপজেলা জামায়াতের নায়েবে আমির খায়রুল আফিয়ান চৌধুরী, জামায়াত নেতা মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন খান, সনাতন ধর্মালম্বীদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সিলেট জেলার যুগ্ম সম্পাদক বাবু শৈলেন কর, পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগরের গবেষণা সম্পাদক নন্দন পাল, পূজা উদযাপন পরিষদ দক্ষিণ সুরমা থানা শাখার সভাপতি দীপনকর দাশ, বীর মুক্তিযোদ্ধা বাবু হলধর পাল, মোগলাবাজার থানা শাখার সভাপতি মনমোহন দেবনাথ, নিখীল মালাকার, বিশ^জিৎ দাশ, পিনাক কর, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানার সভাপতি রাজ কুমার পাল রাজু সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, দক্ষিণ সুরমা উপজেলা হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রতির এক উজ্জল দৃষ্টান্ত। এখানে সবাই নির্বিঘ্নে যার যার ধর্মীয় উৎসব পালন করে সেই ধারাবাহিকতা অতীত থেকে চলে আসছে। ভবিষ্যতে আমরা সবাই ঐক্যদ্ধভাবে এই ধারাবাহিকতা রক্ষা করবো।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা