জৈন্তাপুরে রেনু বেগমের তিন যুগের দুঃখের অবসান
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

জৈন্তাপুরে রেনু বেগমের তিন যুগের দুঃখের অবসান

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২২/০৯/২০২৫ ০২:৪৪:৫২ অপরাহ্ন

জৈন্তাপুরে রেনু বেগমের তিন যুগের দুঃখের অবসান


দীর্ঘ ছত্রিশ বছর ধরে ঘরহীন জীবন কাটিয়েছেন সিলেটের জৈন্তাপুর উপজেলার পানিছড়া গ্রামের অসহায় রেনু বেগম ও তাঁর ছেলে। আশ্রয়হীন জীবনের কষ্ট তাঁকে করেছে পথের বোঝা, দুঃখ-দুর্দশার ছায়া যেন কোনোদিন ছাড়েনি পিছু। ৩৬ বছর আগে অসুস্থ হয়ে স্বামী মারা যান, সহায়-সম্পত্তি যা ছিল সব বিক্রি করে স্বামীকে চিকিৎসা করেও বাঁচাতে পারেননি। এর পর থেকে মানুষের বাসা-বাড়িতে কাজ করে জীবন চালিয়েছেন তিনি। ঘরবাড়ি না থাকায় মানুষের বাড়িতে থাকতে হয়েছে বহু বছর ধরে।

অবশেষে রেনু বেগমের অন্ধকার জীবনে আলো হয়ে এসেছেন বিয়ানীবাজার মানবিক টিমের পরিচালক জুয়েল আহমদ। মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করে তিনি রেনু বেগমকে উপহার দিলেন পাঁচ শতাংশ জমিসহ একটি টিনশেড ঘর। প্রায় ৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই ঘর শুধু একটি আশ্রয় নয়, বরং রেনু বেগমের জীবনে ফিরিয়ে এনেছে নতুন ভোরের স্বপ্ন। ঘর পেয়ে আবেগে ভেঙে পড়েন রেনু বেগম। তাঁর চোখের অশ্রু যেন সাক্ষ্য দিচ্ছিল- এবার ছত্রিশ বছরের অপেক্ষার অবসান ঘটেছে।

এ মহৎ উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন মানবিক টিমের প্রবাসী সদস্যরাও। রবিবার দুপুরে নতুন ঘরের উদ্বোধন করেন জুয়েল আহমদ। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেটী নাটকের জনপ্রিয় নাট্যকার বেলাল আহমদ মুরাদ, দেশসেরা কনটেন্ট ক্রিয়েটর জুয়েল, মানবিক টিমের সদস্য রোমেল আহমদ, ওলিউর রহমান সাজন, সাহানা সাইফসহ টিমের সদস্যরা।

রেনু বেগম বলেন, আমি দীর্ঘ ৩৬ বছর মানুষের বাসা-বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করেছি। স্বামী মারা যাওয়ার পর একেবারেই অসহায় হয়ে পড়ি। জীবিত থাকাকালীনও উনি অসুস্থ ছিলেন। সহায়-সম্পদ যা ছিল সব বিক্রি করে তাঁর চিকিৎসা করেও তাঁকে বাঁচাতে পারিনি। আজ এই ঘর পেয়ে আমার মনে হচ্ছে নতুন করে বাঁচার স্বপ্ন দেখার মতো কিছু পেলাম। আমি সত্যিই অনেক খুশি।

জুয়েল আহমদ ইতোমধ্যেই দেশে-বিদেশে পরিচিত হয়েছেন মানবিক কাজের জন্য। দেশের বিভিন্ন স্থানে মসজিদ ও মাদরাসা নির্মাণ, টিউবওয়েল স্থাপন কিংবা অসহায়দের ঘর তৈরি- প্রতিটি কাজেই তিনি ছড়াচ্ছেন আলোর দিশা।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা