লঘুচাপের প্রভাবে সিলেটসহ বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

লঘুচাপের প্রভাবে সিলেটসহ বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০৯/২০২৫ ০৩:০৩:১০ অপরাহ্ন

লঘুচাপের প্রভাবে সিলেটসহ বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস

প্রতীকী ছবি


মৌসুমি বায়ু দেশের ওপর সক্রিয় রয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হওয়ায় সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে বিশেষ করে খুলনা অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। লঘুচাপটি দেশের উত্তর-পশ্চিম দিক দিয়ে প্রবাহিত হতে পারে।

তিনি আরও বলেন, আগামী ২৪ থেকে ২৫ তারিখের দিকে পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় আরেকটি লঘূচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এটি ঘণীভূত হতে পারে। তবে এর প্রভাব বাংলাদেশের উপকূলে পড়ার আশঙ্কা নেই।

হাফিজুর রহমান বলেন, লঘুচাপের ফলে সারাদেশে বৃষ্টি হবে। দেশের সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্কসংকেত দেখানো হতে পারে। লঘুচাপটি ভারতের ওড়িশ্যার রাজ্যর ওপর দিয়ে প্রবাহিত হতে পারে।

আজ সোমবার সকাল ৯টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, লঘূচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় রয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা