শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তার ঝুঁকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন

শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তার ঝুঁকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০৯/২০২৫ ০৫:০৯:৪৭ অপরাহ্ন

শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তার ঝুঁকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

ফাইল ফটো


এবারের শারদীয় দুর্গাপূজায় কোনো ধরনের নিরাপত্তার ঝুঁকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, ‘বিগত সময়ের তুলনায় এ বছর আরও বেশি উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট থাকবে।’

আজ সোমবার সকালে নগরীর মিশনপাড়া এলাকায় রামকৃষ্ণ মিশনের পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি পূজার সার্বিক নিরাপত্তা ও প্রস্তুতি কার্যক্রম ঘুরে দেখেন এবং আয়োজকদের সঙ্গে মতবিনিময় করেন।

নারায়ণগঞ্জে দুর্গাপূজাকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। দেশের ৩৩ হাজার পূজামণ্ডপে স্থানীয় কমিটি থেকে সাতজন করে স্বেচ্ছাসেবক ও আটজন করে আনসার সদস্য নিয়োজিত থাকবেন। পাশাপাশি পুলিশ, র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরাও নিরাপত্তার দায়িত্ব পালন করবেন।তিনি আরও বলেন,‘নারায়ণগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতির সুন্দর ঐতিহ্য রয়েছে। এ বছর সেই সম্প্রীতি আরও সুদৃঢ় হয়েছে। পূজার পরিবেশ হবে আনন্দমুখর, নিরাপত্তায় কোনো ঘাটতি থাকবে না।’

এ সময় ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া, পুলিশ সুপার মোহাম্মদ জসীমউদ্দিন, র‌্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন কমিটির উপদেষ্টা প্রবীর কুমার সাহা, সভাপতি শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, আমলাপাড়া পূজা উদযাপন কমিটির সভাপতি প্রবীর কুমার সাহাসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক