ওসমানী মেডিকেলে দা লা লে র উৎপাত বন্ধে কঠোর ব্যবস্থা : ডিসি সারওয়ার
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

ওসমানী মেডিকেলে দা লা লে র উৎপাত বন্ধে কঠোর ব্যবস্থা : ডিসি সারওয়ার

মুহাজিরুল ইসলাম রাহাত, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২/০৯/২০২৫ ০৭:৪৫:৩১ অপরাহ্ন

ওসমানী মেডিকেলে দা লা লে র উৎপাত বন্ধে কঠোর ব্যবস্থা : ডিসি সারওয়ার

ছবি: নিজস্ব


সিলেট এম এ জি ওসমানী হাসপাতাল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। আজ সোমবার দুপুরে তিনি পরিদর্শনে যান। এ সময় হাসপাতালের পরিচালকসহ উর্ধতন কর্মকতাদের সাথে কথা বলেন জেলা প্রশাসক।

সারওয়ার আলম বলেন, ওসমানী হাসপাতালের সেবা কীভাবে আরও উন্নত করার যায় সে ব্যাপারে আলাপ করেছি। এ নিয়ে আমরা কাজ করছি। এই হাসপাতালকে অল্প সময়ের মধ্যে একটি ভালো হাসপাতালে পরিণত করতে চাই।

তিনি বলেন, এটি ৯০০ শয্যার হাসপাতাল। কিন্তু জনবল আছে ৫০০ শয্যার। অথচ এখানে ধারণ ক্ষমতার চেয়ে তিন চারগুণ বেশি রোগী থাকে। আজকেও প্রায় ২৭০০ রোগী ভর্তি আছে। রোগীদের সাথে এটনডেন্ট থাকে ৩ থেকে ৪ জন। এতো বিপুল সংখ্যক লোক থাকায় সেবায় ব্যাঘাত ঘটে।

দালালের উৎপাত বিষয়ে তিনি বলেন, দালাল নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। হাসপাতালে কোন দালাল ঢুকতে পারবে না। এখানে কোন দালাল থাকবে না। যারা ঢুকতে চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কোন ক্লিনিক যদি এখান থেকে রোগী ভাগিয়ে নিতে চায় তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

ডিসি বলেন, আমি চেষ্টা করবো প্রতি সপ্তাহে বা ১৫ দিনে একবার এখানে আসতে। এবং না বলে আসতে। যাতে এখানকার প্রকৃত পরিবেশ বুঝতে পারি।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা