সিলেটে ব্যাটারী চালিত রিক্সা মালিক শ্রমিক ঐক্য পরিষদের মি'ছি'ল
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

সিলেটে ব্যাটারী চালিত রিক্সা মালিক শ্রমিক ঐক্য পরিষদের মি'ছি'ল

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২২/০৯/২০২৫ ১১:৩৫:১৪ অপরাহ্ন

সিলেটে ব্যাটারী চালিত রিক্সা মালিক শ্রমিক ঐক্য পরিষদের মি'ছি'ল

ছবি: নিজস্ব


সিলেট মহানগর ব্যাটারী চালিত রিক্সা - ইজি বাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের ৩২নং ওয়ার্ড শাখার উদ্যোগে সিলেটে রিক্সা ধরার প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে নগরীর শাপলাবাগ থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টিলাগড় পয়েন্টে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর ব্যাটারী চালিত রিক্সা -  ইজি বাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক।

সংগঠনের ৩২নং ওয়ার্ড শাখার সভাপতি আব্দুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদ এর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন ওয়ার্ড শাখার সভাপতি আজমল হোসেন, সহ সাধারণ সম্পাদক রুবেল আহমদ, কোষাধ্যক্ষ জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক সুজন মিয়া, প্রচার সম্পাদক মনিরুজ্জামান, শ্রমিক নেতা আবুল কাশেম, মুসলিম মিয়া, কবির আহমদ, মনিরুজ্জামান প্রমুখ। এছাড়াও মিছিল ও সমাবেশে অসংখ্য শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা ব্যাটারি চালিত রিক্সার রোড পারমিট দিয়ে বৈধভাবে চলাচলের ব্যবস্থ করে দেওয়ার জোর দাবি জানিয়ে বলেন, সিলেট নগরীতে রিক্সা চলাচল বন্ধ করে দেওয়ায় মালিক শ্রমিকরা পরিবার-পরিজন নিয়ে মহা বিপদে পড়েছেন। দেশের বিভিন্ন জেলায় অবাধে ব্যাটারি চালিত রিক্সা চলাচল করলেও শুধু সিলেটে বন্ধ করা হয়েছে যা অত্যন্ত দুঃখ্যজনক।

বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ছাত্র জনতা বৈষম্যহীন বাংলাদেশ গঠন করলেও রিক্সার মালিক শ্রমিকরা এখনও বৈষম্যের শিকার। বক্তারা অনতিবিলম্বে রিক্সা শ্রমিকদের আয় রোজগারের একমাত্র পথ বন্ধ না করে নগরীর প্রধান সড়ক ছাড়াও অন্যান্য সড়ক দিয়ে ব্যাটারি চালিত রিক্সা চলাচলের অনুমতি প্রদানের জন্য প্রশাসনের প্রতি আহবান জানান 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা